এই মুহূর্তে

ওড়িশা ট্রেন বিপর্যয়ের পর বাংলার সাহায্য, শুভেন্দু অখুশি হলেও খুশি দিলীপ

নিজস্ব প্রতিনিধি: ওড়িশায় করমণ্ডল (COROMONDEL EXPRESS) ট্রেন দুর্ঘটনার পরে উদ্ধার থেকে চিকিৎসা ব্যবস্থায় সাহায্যের হাত বাড়িয়েছে বাংলা। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসা হচ্ছে বঙ্গের বিভিন্ন হাসপাতালে। তা নিয়ে ‘অশ্লীল’ মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। তবে তাঁর উল্টো সুর শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (DILIP GHOSH) গলায়।

সোমবার দিলীপ ঘোষ বলেন, এই রাজ্যে নিয়ে এসে চিকিৎসা করা হচ্ছে। এটা ভালো খবর। তিনি জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে তিনি আহত ট্রেনযাত্রীদের সঙ্গে দেখা করে এসেছেন। বলেন, এই দুর্ঘটনায় এক জায়গায় এত পরিষেবা দেওয়া সম্ভব নয় কখনওই।

উল্লেখ্য, আহতরা চিকিৎসাধীন এসএসকেএম, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ একাধিক হাসপাতালে। বঙ্গের চিকিৎসাধীনদের অনেকেই বলেন, তাঁরা এখন অনেকটাই সুস্থ। এই রাজ্যে নিয়ে এসে চিকিৎসা করার জন্য তাঁরা খুশি। তাঁদের বক্তব্য, জোর করে নিয়ে আসা হয়নি। চিকিৎসাধীনরা ধন্যবাদ জানান, রাজ্য সরকার-উদ্ধারকর্মী- আধিকারিক- স্বাস্থ্যকর্মীদের।

গতকাল ওড়িশার বালাশোরে গিয়ে শুভেন্দু তীব্র নিন্দা করলেন রাজ্য সরকারের। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুভেন্দুর দাবি, বাংলায় চিকিৎসার জন্য জোর করে নিয়ে আসা হচ্ছে আহতদের। ভালো চিকিৎসা হয় না পশ্চিমবঙ্গে। যখন ওড়িশা ও রেল কার্যত হিমশিম খাচ্ছে পরিষেবা দিতে। সেই অবস্থায় পাশে দাঁড়িয়েছে বাংলা। এই সময় শুভেন্দুর এমন মন্তব্যকে ভালো চোখে নিচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ। বলা হচ্ছে, এটা রাজনীতির সময় নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

রেড লাইট ভায়োলেশন ক্যামেরা বসাচ্ছে লালবাজার, বেপরোয়াভাব ঠেকাতে অভিনব পদক্ষেপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ