দিঘার জগন্নাথ মন্দিরে মহাপ্রভুর রান্নাঘর ঘিরে কাকভোর থেকে শুরু হয় তোড়জোড়

Share:

নিজস্ব প্রতিনিধি,দিঘা: জগন্নাথ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে রন্ধন শালা। সেখানে একেবারে কাকভোর থেকেই কাজের ধুম পড়ে যায়। কারণ এখান থেকেই জগন্নাথ দেবের যাবতীয় ভোগ রান্না করে, দিনে চারবার মন্দিরে নিয়ে যাওয়া হয়। বিশেষ করে একেবারে ভোরে জগন্নাথ দেবের(Jagannath Mahapravu) ঘুম ভাঙ্গার সময়ে, জগন্নাথ দেবকে মিষ্টিভোগ নিবেদন করা হয়। তারপর একেএকে দুপুর, সন্ধ্যা ও রাত্রির ভোগ এখানেই রান্না হয়। পুরীর জগন্নাথ মন্দিরে কাঠের আগুনে রান্না হয়। কিন্তু দিঘার জগন্নাথ দেবের রান্না হয় গ্যাসের উনুনে।

এখানে জাম্বো ফ্রিজ থেকে শুরু করে রান্না ঘরের(Kitchen) যাবতীয় উপকরণ রয়েছে। রান্নার জন্য রয়েছে প্রায় ১৬ জন সেবায়েত । কি কি ভোগ রান্না হয় ? কিভাবে হয়? শুনুন মুম্বাই থেকে আসা রান্নাঘরের সেবায়েতের মুখ থেকেই। প্রায় কুড়ি জন মহিলা সেবায়েত এই রান্নাঘরে সহযোগিতার করার জন্য রয়েছেন। আনাজপত্র কাটা থেকে শুরু করে, মাটির হাঁড়ি ধোয়া, প্যাকিং, বিভিন্ন রকম সহযোগিতা করেন তারা। রাত তিনটে থেকেই অনেকেই এই রান্না ঘরে চলে আসেন।

কারণ সকাল সাড়ে চারটেতে জগন্নাথ দেবের প্রথম ভোগ নিবেদন হয়। সারাদিনে তিনটে শিফটে মহিলা সেবাযেতরা যাতায়াত করেন।কখনও ৫৩ ভোগ, কখনও স্পেশাল ক্ষীরের নাড়ু, থেকে, খিচুড়ি সবই এখানে রান্না হয়। সামনের রথের দিনেও এখানেই জগন্নাথ দেবের রান্না হবে। সাত দিন ধরে বিতরণ হবে সেই ভোগ।জগন্নাথ মহাপ্রভুর ভোগ রান্না থেকে মন্দিরে নিয়ে যাওয়া এবং পরিবেশন সবটাকে ঘিরেই থাকছে রীতিনীতি মেনে চরম ভক্তি আর সূচি শুদ্ধ নিয়মাবলী।

 

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই