উদ্বোধনের পর প্রথম রবিবারে দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির। উদ্বোধনের পর প্রথম রবিবার। আর দিঘা তো এমন একটি জায়গা যেখানে কখনও পর্যটকের কমতি হয় না। স্বভাবতই রবিবার আশা করা গিয়েছিল যে ভিড় থাকবেই। প্রত্যাশা পূরণও হল। সপ্তাহান্তে দিঘায় জগন্নাথ মন্দিরের সামনে দেখা গেল হাজার হাজার লোকের লম্বা লাইন। এদিন ভোর থেকেই ছিল পুজো দেওয়ার ভিড়। নিরাপত্তার কথা মাথায় রেখে ছিল প্রচুর পুলিশ। মন্দির চত্বর জুড়ে শুধু শোনা গিয়েছে জয় জগন্নাথ ধ্বনি।

আগে মানুষ দিঘা শুধুই বেড়াতে যেত। সমুদ্রের ডাককে এড়িয়ে যাওয়া অসম্ভব বলে মানুষ সারা বছরই ভিড় জমাতো দিঘায়। তবে মন্দারমনি সহ বেশ কিছু বিচ সাজিয়ে গুছিয়ে তোলার পর দিঘার উপর চাপ কমছিল কিছুটা। তার প্রকোপ পড়ছিল সৈকত নগরীর পর্যটনে। এবার বাংলার মুখ্যমন্ত্রীর কল্যাণে পর্যটনের সঙ্গে মিশে গিয়েছে আধ্যাত্মিকতা। সমুদ্রের একেবারে সামনেই তৈরি হয়েছে বিশাল জগন্নাথ মন্দির। তাই দিঘা গেলে রথ দেখা কলা বেচা দুই-ই হচ্ছে। বহু মানুষ পুজো দিচ্ছেন জগন্নাথ-সুভদ্রা-বলভদ্রের কাছে।

প্রতিদিন সকাল ৬টায় খুলে যায় জগন্নাথ মন্দিরের মূল দরজা। দুপুর ১টা পর্যন্ত ভক্তকূল মন্দিরে বিগ্রহ দর্শন করতে পারেন। তারপর আবার ঘণ্টা দুয়েক বন্ধ থাকে মন্দির। এই সময়টা প্রভুর বিশ্রাম। আর দুপুর তিনটেই খুলে যায় দ্বার। রাত ৯টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে। পাঁচ বার ভোগ দেওয়া হয়। ভোর ৫টা থেকে শুরু হয় জগন্নাথ ধামে মঙ্গলারতি। সারা দিনে মোট ৭ বার জগন্নাথের আরতি হয়।

উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে দিঘার জগন্নাথ মন্দিরে। উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। বিশ্বে ছড়িয়ে পড়েছে দিঘার জগন্নাথ মন্দিরের কথা! মায়াপুর ইসকন থেকে প্রতিদিনই ভক্তরা আসছেন জগন্নাথদর্শনে। চলছে হরিনাম সংকীর্তন। শুধু দেশি না, প্রভু জগন্নাথের বিদেশি ভক্তরাও রয়েছে। তাঁদের মধ্যে কেউ আসছেন রাশিয়া থেকে, কেউ বা আমেরিকা থেকে।

দিঘার মন্দিরে মোট ৭টি প্রবেশদ্বার। আপাতত ৬ ও ৭ নম্বর গেট দিয়ে ভক্তরা প্রবেশ করতে পারছেন মন্দিরের ভিতরে। যে কোনওরকম বিপদ এড়াতে জেলা পুলিশের পক্স থেকে রাস্তার মাঝে মাঝে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। জুতো রাখার জন্য মন্দিরের বাইরেই রয়েছে ব্যবস্থা। প্রতিদিন সকাল থেকে মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ না হওয়া পর্যন্ত হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে।

পুরীর বিশেষ ভোগ খাজা। দিঘার ক্ষেত্রে কী? কলকাতা ইস্কনের সহ সভাপতি ও দিঘা জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা রাধারমন দাস জানালেন, “খাজা পুরীর ঐতিহ্য। বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেড মার্ক থাকবে সন্দেশ আর গজা। সবাই মন্দিরে সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন।”

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ