দিঘার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, ২৭ বছরের বাইক আরোহীকে পিষে দিল লরি

পূর্ব মেদিনীপুরের হেড়িয়ায় পথ দুর্ঘটনায় এক ২৭ বছর বয়সী মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন বাইকের আরেক আরোহীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুরের হেড়িয়ায় পথ দুর্ঘটনায় এক ২৭ বছর বয়সী মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন বাইকের আরেক আরোহীর। একটি লরি এসে পুরো পিষে দিয়েছে বাইক আরোহীকে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৭ বছরের যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮ টা নাগাদ দিঘা- নন্দকুমার ১১৬ নম্বর জাতীয় সড়কের হেড়িয়ায়। পুলিশ জানিয়েছে, নিহত মোটরবাইক আরোহীর নাম শুভঙ্কর চণ্ডী। ঘটনার দিন তিনি তাঁর বন্ধু শঙ্করপ্রসাদ দলুইয়ের মোটরবাইক চেপে কৃষ্ণনগর থেকে হেড়িয়া যাচ্ছিলেন। দুজনেই কৃষ্ণনগরের বাসিন্দা।

ঘটনার সময় তাঁদের মোটরবাইকের গতি অনেক বেশি ছিল। পিছন থেকে আসা একটি লরি বাইকে ধাক্কা দেয়। তার ফলে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শঙ্করপ্রসাদ। বাইক থেকে তিনি ও তাঁর বন্ধু শুভঙ্কর ছিটকে পড়ে যান। গুরুতর জখম হন দুজনেই। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁদেরকে হেড়িয়া হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। এরপরে তাঁদের তমলুক মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শুভঙ্করকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবং শঙ্করপ্রসাদের অবস্থা এখন সঙ্কট জনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে লরিটিকে চিহ্নিত করার চেষ্টা করছেন, অন্যদিকে শুভঙ্করের মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে গতকাল দিঘা-নন্দকুমার ১১৬ নম্বর জাতীয় সড়কের কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে। তবে রাতের বেলায় এই রাস্তায় পণ্যবাহী লরির অনেকটাই চাপ থাকে। তাই দুর্ঘটনা নিয়মিত ঘটেই চলেছে। তবে এদিন পুলিশি তৎপরতায় বেশ কিছুক্ষনের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা