আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ওখানে পড়াশোনা নয়, অসভ্যতা শেখানো হয়’, যাদবপুর নিয়ে মোদির সুরে তাল মেলালেন দিলীপ

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আবহে ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম পরিচিত এই শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মহলে তর্ক-বিতর্ক ক্রমেই বাড়ছে। শনিবার সকালে কলকাতার ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তীব্র মন্তব্য করেন। তাঁর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

দিলীপ ঘোষ দাবি করেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয় একসময় মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য পরিচিত ছিল। তবে বর্তমানে সেখানে শিক্ষার পরিবেশের বদলে রাজনৈতিক কার্যকলাপ বেশি গুরুত্ব পাচ্ছে বলে তাঁর অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিভিন্ন সময়ে যে ধরনের ঘটনা ঘটেছে, তা সাধারণ মানুষের নজরে এসেছে। তিনি আরও বলেন, “ওখানে অসভ্য বানানোর ফ্যাক্টরি খোলা হয়েছে। বাবুল সুপ্রিয় বা রাজ্যপালের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা সবাই দেখেছে। আমরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, সেটা যেন কেউ ভুলে না যায়।” 

আরও পড়ুন: বাঁকুড়ায় ১৫০ ফুট গভীর খাদানে পড়ল ডাম্পার, ঘটনাস্থলেই মৃত্যু চালকের

এই প্রসঙ্গ সামনে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্যের পর। ভোট প্রচারে এসে মোদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্যের কথা উল্লেখ করেন। তাঁর মতে, একসময় জাতীয়তাবাদী চেতনা ও উচ্চশিক্ষার জন্য পরিচিত ছিল এই প্রতিষ্ঠান। তবে বর্তমানে সেখানে শিক্ষার পরিবর্তে অস্থিরতা এবং আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি রাজ্যের শাসকদলকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষে সরব হন। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় রাজ্যের গর্ব এবং দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্র-যুব সমাজের মত প্রকাশ এবং প্রতিবাদকে তিনি গণতান্ত্রিক অধিকার হিসেবে ব্যাখ্যা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মতপার্থক্য নতুন নয়। তবে ভোটের সময় এই ইস্যু সামনে আসায় রাজনৈতিক আলোচনায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। শিক্ষা, রাজনীতি এবং মত প্রকাশের স্বাধীনতা- এই তিনটি বিষয়কে ঘিরে বিতর্ক আগামী দিনেও জারি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ