দলবদলুদের নিশানায় দিলীপ! বঙ্গ বিজেপিতে চওড়া হচ্ছে ফাটল

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই বিধানসভা নির্বাচন। বাংলাকে পাখির চোখ করে নিজেদের ঘর গোছাচ্ছে শাসক থেকে বিরোধী শিবির। এবার বঙ্গে পদ্ম ফুল ফোটানো স্বপ্ন দেখছে বিজেপি। কিন্তু ভোট যতই এগিয়ে আসছে বঙ্গ বিজেপিতে ফাটল তত বেশি স্পষ্ট হচ্ছে। লোকসভা নির্বাচনের চিত্রনাট্য দেখতে পাওয়া যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে। বিজেপির আদি নেতাদের কোণঠাসা করতে সক্রিয় ভাবে মাঠে নেমেছে দলবদলু নেতারা। লোকসভা নির্বাচনের মত এবারও নিশানায় দিলীপ ঘোষ।

এক সময় যার নেতৃত্বে ২০১৯ লোকসভা ও ২০২১-এর বিধানসভা ভোটে সর্বোচ্চ আসন জুটেছিল, তাঁকেই বারবার কঠিন পরীক্ষার মুখে ফেলে কোনঠাসা করছে নব্যরা। আসন্ন বিধানসভা নির্বাচনে দল চাইছে দিলীপ ঘোষ লড়াই করুন। কিন্তু লোকসভা নির্বাচনের মতই এবারও তাঁর কেন্দ্র নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। ২০১৬ সালে খড়গপুর সদর থেকে প্রথমবার জয় পেয়েছিলেন দিলীপ ঘোষ। এবারও সেখান থেকেই লড়তে চান বলে ইচ্ছেপ্রকাশ করেছেন। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিতে উঠে পড়ে লেগেছে দলবদলু নেতারা। সূত্রের খবর, তৃণমূলের শক্তিশালী গড়ে দিলীপ ঘোষকে প্রার্থী করতে চান তাঁরা। কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল ও ভূপেন্দ্র যাদবের সঙ্গে এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মিটিংও করা হয়েছে বলে জানা যাচ্ছে।

গত লোকসভা নির্বাচনে তাঁকে নিজের কেন্দ্র থেকে সরিয়ে আচমকাই বর্ধমানৃদুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল। সেখানে হেরে যান তিনি। পরে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। অভিমান অনেকটাই দূরত্ব তৈরি করেছিল। এরপরেই দীঘায় জগন্নাথদেবের মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দলের মধ্যেই বিরাগভাজন হয়েছিলেন তিনি। পরে যদিও পরিস্থিতি ঠিক হয়। ‘শাহী’ টনিকে চাঙ্গা হয়ে রাজনীতির ময়দানের ফের নেমেছিলেন। দলের হয়ে সদর্থক প্রচার করছেন তিনি। এবারও ফের নিশানায় রয়েছেন তিনি। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা জানতে পেরে তিনি জানিয়েছেন, যতদিন রাজনীতিতে থাকবেন মানুষের হয়ে কাজ করার চেষ্টা করবেন। যে যেমন কাজ করতে চাইছে কাজ করুক।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি