ভোটের রাতেই খড়গপুরে হাজির দিলীপ! এলাকা ছাড়ার নির্দেশ পুলিশের

শনিবার রাতেই দিলীপের বাংলোয় ছুটে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট, তাঁকে রাজ্য নির্বাচন কমিশনের কপি হাতে ধরিয়ে এলাকা ছাড়ার আর্জি জানান

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের প্রচারে যারা থাকেন ও এলাকার ভোটার নন, তাঁরা ভোটের দিন ওই এলাকায় থাকতে পারেন না। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই খড়গপুরে পুরভোটের আগের দিন গভীর রাতে এলাকায় হাজির সাংসদ দিলীপ ঘোষ। সেই খবর পেয়েই দিলীপের(Dilip ghosh) বাড়িতে যায় পুলিশ। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ(Dilip ghosh) খড়গপুর পুরসভা এলাকার ভোটার নন। তাই নির্বাচনের সময় খড়গপুরে থাকতে পারবেন না বলে জানিয়ে দেয় প্রশাসন। জানা গিয়েছে, শনিবার রাতেই দিলীপের(Dilip ghosh) বাংলোয় ছুটে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট, তাঁকে রাজ্য নির্বাচন কমিশনের কপি হাতে ধরিয়ে এলাকা ছাড়ার আর্জি জানান। আলাদা ভাবে নোটিস দেয় খড়গপুর পুরসভার পুলিশও।

যদিও সেসবের তোয়াক্কা না করে এটাকে রাজনৈতিক অভিসন্ধি বলেই চালাচ্ছেন দিলীপ ঘোষ(Dilip ghosh) । তিনি বলেছেন, ‘ওঁদের বক্তব্য, কোনও রাজনৈতিক নেতা, যিনি ভোটার নন, ভোটের সময় থাকতে পারেন না। আমি তো নেতা নই, এখানকার সাংসদ। আর এটা আমার বাসস্থান। তাই আমি এখানে আছি। খড়গপুরে এমন বহু লোক আছেন, যাঁরা ভোটার নন কিন্তু এখানে আছেন। আমি এখানেই থাকব, ওঁদের বলেছি। বাইরের লোক এখানে এসে গুন্ডামি করছে, বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ে হাত দিচ্ছে না পুলিশ। আর আমি এখানকার সাংসদ। আমাকে বলছে, এখানে থাকতে পারবেন না! আমি আছি, যা করার করুন।’

দিলীপ ঘোষ(Dilip ghosh) এও জানিয়েছেন, ‘আগের বারে ভোটের সময় এখানেই ছিলাম। তৃণমূল বোধহয় আর কোনও রকম ভাবে পারছে না। তাই সরকারি লোক দিয়ে এ রকম ভাবে চাপ দিচ্ছে। আমি আগের নির্বাচনেও ছিলাম, এই নির্বাচনেও থাকব। রাজনৈতিক অভিসন্ধি আছে। না হলে আমি এখন এলাম, আর আমার পিছন পিছন ওরা চলে এল কী করে?’

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি