দিনহাটা বিধানসভায় উপনির্বাচন নিয়ে সর্বদল বৈঠকে প্রশাসন

দিনহাটায় বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক দলগুলির সঙ্গে সর্বদলীয় বৈঠক করল প্রশাসন

Share:

 

নিজস্ব প্রতিনিধি: দিনহাটায় বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক দলগুলির সঙ্গে সর্বদলীয় বৈঠক করল প্রশাসন। বুধবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই মিটিং-এ উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কার্ডিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রশাসন কীভাবে নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে এদিন সব দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন আধিকারিকরা।

প্রশাসন জানিয়েছে দিনহাটা বিধানসভা কেন্দ্রে আগামী ৩০ অক্টোবর উপনির্বাচন। ২ নভেম্বর হবে ফলাফল ঘোষনা। উৎসবের মরশুমের মাঝেই এই কেন্দ্রের ৩১৬ বুথে হবে নির্বাচন। মোট ভোটার ২৯৮০৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫৩৯১৫ জন এবং মহিলা ১৪৪১৩৭ জন। দিনহাটা বিধানসভা কেন্দ্রতে নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। ৫৭ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হেরে যান। তবে সাংসদ পদ ধরে রাখতে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বিধায়ক পদ ছেড়ে দেন। জয়ের পর বিধায়ক পদ থেকে সরে দাঁড়ানোতে ফের উপনর্বাচন হচ্ছে এই কেন্দ্রে।

আজকের সর্বদল বৈঠক নিয়ে জেলাশাসক পবন কার্ডিয়ান জানিয়েছেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে মিটিং-এ আলোচনা হয়েছে। তারা যা পরামর্শ দিয়েছেন তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে যাতে সুষ্ঠ ভাবে উপনির্বাচন হয়।’

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল