বিদ্যুৎস্পৃষ্টে মৃত ৫, পরিবারগুলিকে ২লক্ষ টাকা ও চাকরির আশ্বাস মন্ত্রীর

Share:

নিজস্ব   প্রতিনিধিঃ কোচবিহারের দিনহাটায় ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় প্রাণ হারালেন পাঁচ শ্রমিক। জানা গিয়েছে , ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েতের গড়কুড়া এলাকায় একটি পাথর ভাঙার কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আচমকা এই ঘটনায় শোকে ভেঙে পড়েছে মৃতদের পরিবার। গুরুতর জখম আরও তিন শ্রমিক দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি, তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো রবিবারও কারখানায় কাজ চলছিল। কাজ শেষে একটি ভারী ঢালাই মেশিন কারখানার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। কারখানার একাংশের উপর দিয়ে ১১ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তার গিয়েছে। মেশিনের উপরের অংশ অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ শ্রমিকের।মৃতদের নাম মুকুল বর্মন (বাইসগুড়ি), রাজু সেন (ওকরাবাড়ি), মিঠুন পাল (বুড়িরহাট), সুমন বর্মন (দিনহাটা শহর) এবং সঞ্জয় বর্মন (ভেটাগুড়ি শিঙিজানি)। তারা প্রত্যেকেই ওই কারখানার কর্মী ছিলেন।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং পুলিশ সুপার সন্দীপ কাররা। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তারা। মন্ত্রী উদয়ন গুহ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর