এই মুহূর্তে

এবার সরাসরি তারকেশ্বরের ট্রেন পাবেন বর্ধমান ও বাঁকুড়াবাসী, নতুন লাইনের প্রস্তাব রেলে

নিজস্ব প্রতিনিধি: হাওড়া-বর্ধমান মেন লাইনের সঙ্গে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সরাসরি সংযোগ গড়ে তোলার উদ্যোগে নতুন সম্ভবনার ইঙ্গিত মিলেছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই দুই গুরুত্বপূর্ণ রেলপথকে যুক্ত করতে একটি নতুন রেললাইনের প্রস্তাব তৈরি হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বর্ধমান ও বাঁকুড়া থেকে হুগলির তারকেশ্বর কিংবা আশেপাশের এলাকায় যেতে আর ঘুরপথে যাত্রা করতে হবে না। বর্তমানে কর্ড লাইনের সঙ্গে মেন লাইনের সরাসরি কোনও সংযোগ না থাকায় যাত্রীদের দীর্ঘ ও সময়সাপেক্ষ রুটে যাতায়াত করতে হয়।

গত বছর মশাগ্রাম স্টেশন বিডিআর লাইনের সঙ্গে যুক্ত হওয়ায় কিছুটা সুবিধা মিললেও,দূরপাল্লার সরাসরি রেল যোগাযোগের অভাব এখনও রয়ে গিয়েছে। তাই মেন লাইন ও কর্ড লাইন একত্রিত হলে যাত্রী দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: ওড়িশায় সিবিআই এর জালেই ধরা পড়লেন সিবিআই অফিসার, দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা

রেলের প্রস্তাব অনুযায়ী, হাওড়া-বর্ধমান মেন লাইনের রসুলপুর স্টেশন থেকে পাল্লা রোড পর্যন্ত প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ তৈরি করা হবে। পাশাপাশি মশাগ্রামে কর্ড লাইন ও বাঁকুড়া লাইনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য একটি ‘রেল ওভার রেল ব্রিজ’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই বিশেষ ব্যবস্থায় একই স্টেশনে উপর ও নিচে দুটি আলাদা প্ল্যাটফর্ম থাকবে।

এছাড়া, মশাগ্রাম-বাঁকুড়া লাইনের মাঠনসিপুর স্টেশন,যা বর্তমানে একটি হল্ট স্টেশন,সেটিকে পূর্ণাঙ্গ স্টেশনে উন্নতি করার প্রস্তাব রয়েছে। মাঠনসিপুর থেকে হুগলির জঙ্গলপাড়া পর্যন্ত নতুন রেললাইন বসানোর কথাও ভাবা হচ্ছে। ইতিমধ্যেই রেল বোর্ড রসুলপুর থেকে পাল্লা রোড,মশাগ্রাম,মাঠনসিপুর হয়ে জঙ্গলপাড়া পর্যন্ত প্রায় ৭৮ কিলোমিটার রেলপথের সমীক্ষার নির্দেশ দিয়েছে। যদিও এই প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে,তবে পরিকল্পনাটি কার্যকর হলে এই অঞ্চলের হাজার হাজার যাত্রী সরাসরি রেল যোগাযোগের সুবিধা পাবেন এবং যাতায়াত হবে আরও সহজ ও দ্রুত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হলে বেজে উঠল মোবাইল, যাকে কেন্দ্র করে বচসা, স্কুল পরিদর্শককে মারধর শিক্ষকদের

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

‘কোনটা লাগবে খালি বলুন’, বুকে-পিঠে নথি সাঁটিয়ে শুনানিতে হাজির ২৭ বছরের দিনমজুর

বিয়েতে রাজি নয়, আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর, পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ