পুকুর ভরাট নিয়ে বচসা, কাউন্সিলরের মামাকে মারধর ও শূন্যে গুলি, চাঞ্চল্য বর্ধমানে

Share:

নিজস্ব প্রতিনিধি, গোলাহাট : বর্ধমানে গোলাহাটে তৃণমূল কাউন্সিলরের মামাকে মারধর করার অভিযোগ। পাশাপাশি এদিন শূন্যে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। ৪-৫ রাউন্ড গুলি চলার অভিযোগ।

জানা গিয়েছে, শনিবার রাতে বর্ধমানের ১৮ নম্বর ওয়ার্ডে গোলাঘাটের তৃণমূল কাউন্সিলর প্রদীপ রহমানের মামাকে মারধর করার অভিযোগ ওঠে। অভিযোগের তির স্থানীয় বাসিন্দা সাব্বির আলির পরিবারের বিরুদ্ধে। কাউন্সিলর প্রদীপ রহমান জানান, সাব্বির আলি বাইরের লোক এনে পুকুর ভরাটের কাজ করছিল। স্থানীয়রা সেই কাজে বাধা দিলে তাঁদের মারধর করার অভিযোগ ওঠে ওই পরিবারের বিরুদ্ধে। শনিবার পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় বিষয়টি থামাতে গেলে কাউন্সিলরের মামা ও আরও ১জনকে বেধড়ক মারধর করা হয়। আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে শূন্যে গুলি ছোঁড়ার ঘটনাও ঘটে। গোটা বিষয়টির সিসিটিভি ফুটেজ মিলেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

অন্যদিকে সাব্বির আলির মেয়ে জানিয়েছেন, তাঁদের ওপরে পুরোনো রাগ ছিল। তাঁদের পরিবারের একজনকে বেধড়ক মারধর করা হয়েছে। শুধু তাই নয়, ২০০-২৫০ জন লোক নিয়ে এসে বাড়ি ভাঙচুর করা হয়েছে। বাড়ির সিসিটিভিও ভেঙে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও কথা বলেছে পুলিশ।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত