রানাঘাটে ১১২ ফুট দুর্গা পুজোর অনুমতি ফেরালেন নদিয়ার জেলাশাসক

পুজোর অনুমতি তো জেলা শাসক দেনইনি, উল্টে ফেরানো হয়েছে পুজো কমিটির অনুমতির আবেদন। এখন হাইকোর্টের হাতেই ঝুলে রইল ১১২ ফুট প্রতিমা পুজোর ভাগ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুমতি পাওয়া নিয়ে চলছিল টানাপোড়েন। জল গড়িয়েছিল একেবারে রাজ্যের শীর্ষ আদালতে। তবুও একটা শেষ আশা ছিল, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে(Guinness Book of World Records) নাম তোলার। কিন্তু সেটাই আর হল না, নদিয়া(Nadia) জেলার রানাঘাটের(Ranaghat) কামালপুরের অভিযান সঙ্ঘের। তাঁদের পরিকল্পনা ছিল ১১২ ফুটের দুর্গাপ্রতিমা(112 Foot Durga Idol) বানিয়ে হইচই ফেলে দেওয়া। কিন্তু সেই পুজোর অনুমতি দেয়নি পুলিশ। তার জেরে ওই পুজো উদ্যোক্তারা মামলা ঠুকেছিলেন কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। সেই মামলাতে আদালত নদিয়ার জেলাশাসকের(District Magistrate) টেবিলেই বল ঠেলে দিয়েছিল। তাঁকেই এই পুজো করার বিষয়ে অনুমতি প্রদান বা তা না করার কথা জানাতে বলেছিল। শুক্রবার দুপুরে সর্বশেষ খবর, পুজোর অনুমতি তো জেলা শাসক দেনইনি, উল্টে ফেরানো হয়েছে পুজো কমিটির অনুমতির আবেদন। আর তাই এখন কলকাতা হাইকোর্টের হাতেই ঝুলে রইল ১১২ ফুট প্রতিমা পুজোর ভাগ্য।

আরও পড়ুন, ‘রক্তের সম্পর্ক আছে এমন কারও সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না’, বড় সিদ্ধান্ত কেষ্ট’র

নদিয়ার জেলা শাসকের কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ দফতর, দমকল, পুলিশ, বিডিও এবং রানাঘাটের  এসডিও পর্যন্ত এই পুজোর আবেদন বাতিল করেছে। বিদ্যুৎ দফতর জানিয়েছে, ওই পুজো কমিটি প্রতি দিন ৩ কিলোওয়াট বিদ্যুৎ খরচের কথা জানিয়েছে। কিন্তু প্যান্ডেলের যে আয়তন হয়েছে তাতে প্রকৃতপক্ষে ২০-২৫ কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এত পরিমাণ বিদ্যুৎ দেওয়া সম্ভব নয় বলেই আপত্তি জানানো হয়েছে। দমকল ও জরুরি বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের পুজো এবং জমির অনুমতিপত্র জমা করতে হবে। তা জমা করা হয়নি বলে আবেদন বাতিল হয়েছে। রানাঘাট পুলিশ জেলার ধানতলা থানা জানিয়েছে, এত বড় দুর্গা হয়েছে যা দেখতে প্রচুর মানুষ ভিড় করতে পারেন। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে। এত বড় দুর্গা হওয়ায় কেবললাইন এবং বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ১২ ফুট রাস্তার উপর প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেলের তুলনায় তা খুবই সংকীর্ণ। তা ছাড়া পুজোর পরে বিসর্জনের সময় এলাকা দিয়ে ওই প্রতিমা নিয়ে সম্ভব নয়। তাই শেষপর্যন্ত ১১২ ফুট দুর্গার দেননি নদিয়ার জেলাশাসক।

আরও পড়ুন, ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লবের নেতৃত্ব দিতে চলেছে কলকাতা, ট্যুইট মমতার

তবে এখনও হাল ছাড়তে নারাজ পুজো উদ্যোক্তারা। কেননা মামলা কলকাতা হাইকোর্টে এখনও চলছে। জেলাশাসকের সিদ্ধান্তের পরে উদ্যোক্তাদের দাবি কী সেটা আবার অতিরিক্ত হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগামী সোমবার দুপুর ১২:৩০টায় এই পুজোর মামলার পরবর্তী শুনানি। সেখানেই চূড়ান্ত হয়ে যাবে এই পুজো হবে কী হবে না। তবে প্রশাসনের সর্বস্তরে এই পুজোর অনুমতি বাতিল করে দেওয়ায় হাইকোর্ট নতুন করে অনুমতি নাও দিতে পারে। প্রায় ৫০ বছর ধরে ওই ক্লাব দুর্গাপুজো করছে। কোনও বছর অনুমতি নিয়ে সমস্যা হয় না। এ বছর ১১২ ফুটের দুর্গা প্রতিমা বানানো হয়েছে। যা নজির গড়তে পারতো। কিন্তু যা পরিস্থিতি তাতে এই প্রতিমা নির্মাণের কাজও শেষ হবে কিনা তা নিয়ে যথেষ্ট খটকা থাকছে। প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছিল নববর্ষের পর থেকে। কিন্তু এখন বোধনের আগেই সেখানে বিসর্জনের সুর বেজে উঠল।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন