যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। তার আগে যোগ প্রশিক্ষকদের কাছে যোগ ব্যায়াম অনুশীলন করলেন পুরুলিয়ার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সোমবার (৮ জুন) ৪৫ মিনিট ধরে যোগ ব্যায়ামের সমস্ত মুদ্রা সহ খুঁটিনাটি শেখানো হল জেলা প্রশাসনের আধিকারিকদের।

সার্কিট হাউসের সবুজ মাঠের মনোরম পরিবেশে মনযোগ সহকারে প্রশিক্ষণ নিলেন প্রশাসনের আধিকারিকরা। বিভিন্ন যোগাসন করলেন জেলাশাসক সুধীর কোন্তম, জেলা স্বাস্থ্য আধিকারিক ড :অশোক বিশ্বাস জেলা বনাধিকারিক অঞ্জন গুহ, পূরবী মাহাতো, অতিরিক্ত জেলাশাসক,পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সরকারি আধিকারিকদের যোগা প্রশিক্ষণ প্রসঙ্গে জেলা শাসক সুধীর কোন্তম বলেন, আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে আজ সমস্ত সরকারি আধিকারীদের নিয়ে সার্কিট হাউস প্রাঙ্গনে যোগ ব্যায়াম অনুশীলন হল। যোগা প্রটোকল মেনে প্রশিক্ষকদের সাহায্যে খুব ভালোভাবে এই যোগ ব্যায়াম অনুশীলন হয়েছে। এরপর স্কুলের ছাত্র ছাত্রী, বয়স্ক নাগরিক, মহিলাদের এবং বিভিন্ন পেশায় যুক্ত মানুষদের যোগ ব্যায়ামের অনুশীলন করানো হয়।

আরও পড়ুন-অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ অশোক বিশ্বাস জানান, বর্তমানে নন কমিনিউকেবল ডিজিস অর্থাৎ স্ট্রোক, ডায়াবেটিস, হাইপার টেনশন যে সমস্ত রোগ হচ্ছে সেগুলো বিভিন্ন যোগ মুদ্রা দ্বারা ঠিক হয়। প্রশিক্ষকদের মত অনুযায়ী, ৪৫ মিনিট ধরে যোগের সমস্ত মুদ্রা গুলি করলে উপকার পাওয়া যাবে। আগামীতে জেলাশাসকের নেতৃত্বে যদি জেলা জুড়ে যোগাভ্যাস করার উদ্যোগ নেওয়া হয় এবং হাসপাতালের চিকিৎসকরা ওষুধের পরিবর্তে যদি কোন যোগা করতে হবে সেটা লিখে দেন তাহলে জেলায় অনেক উপকারে আসবে।

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?