শিশু দিবসের দিন নবজাতকের প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমানঃ  ১৪ নভেম্বর শিশু দিবসের দিনই ১০ জন চিকিৎসকেদের চেষ্টায় বাঁচল নবজাতকের প্রাণ। ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালে। এই অস্ত্রোপচারের ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলেও দাবি বর্ধমান মেডিক্যাল হাসপাতালের। জানা গিয়েছে , পূর্ব বর্ধমানের জামালপুরের পম্পা পরামানিক নামের এক মহিলার বাচ্চা না আসার কারণে আইভিএফ পদ্ধতি অবলম্বন করেন । কিন্তু প্রথম আইভিএফ ফেল হয়।

চলতি বছরের জুলাই মাসে পুনরায় আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেন তিনি।  সেই সময় তিনি জানতে পারেন তাঁর যমজ সন্তান হবে। কিন্তু অন্তঃস্বত্তার ১৭ সপ্তাহে জুলাই মাসের ১১ তারিখ রক্তক্ষরণ নিয়ে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি হন। তবে তাঁর ১ টি সন্তান জরায়ুর মধ্যে মারা যায়। একটি সন্তান মারা গেলেও অপর একটি সন্তান বেঁচে যায় । এরপর পরস্থিতি আরও জটিল হয়ে যায়।

পেটে দ্বিতীয় সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েন চিকিৎসকরা।  সেই বাচ্চাটিকে বাঁচাতে মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসকরা। অবশেষে  মঙ্গলবার তিনি যমজ বাচ্চার দ্বিতীয়টির জন্ম দেন। বাচ্ছাটির ওজন ২ কেজি ৯০৬ গ্রাম। বর্তমানে মা এবং সন্তান ২ জনেই সুস্থ আছে। ফের আরও একবার  বিরলতম অস্ত্রোপচার করে সন্তান প্রসব করিয়ে তাক লাগিয়ে দিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল।

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি