ডোমজুড়ের নিশ্চিন্দায় সোনার দোকানে দুঃসাহসিক চুরি, ৭ লাখ টাকার সোনা লুঠ

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড়: হাওড়া জেলার ডোমজুড়ের নিশ্চিন্দা থানার নিশ্চিন্দা এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি হয়। দুষ্কৃতীরা এলাকার সমস্ত বাড়িতে সদর দরজাকে বাইরে থেকে দড়ি দিয়ে আটকে দেয়। যাতে কেউ লুট করার সময় শব্দ হলে বাইরে বের হতে না পারে। দুষ্কৃতীরা সোনার দোকানের প্রায় দশ টি তালা কেটে দোকান খুলে ভিতর থেকে প্রায় সাত লক্ষ টাকার সোনা রুপার গহনা এবং নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

সকালে দোকানের(Gold Shop) মালিক দোকানে এসে খুলে দেখে কান্নায় ভেঙে পড়ে।এলাকা সূত্রে জানা গেছে যে দুষ্কৃতীরা দোকানে চুরি(Burglary) করার আগে দোকানের আশেপাশে লাগানো সমস্ত সিসিটিভি’র (CCTV)মুখ ঘুরিয়ে দেয় এবং তারও কেটে দেয়।শুধু তাই নয়, যাতে করে মানুষ বাইরে বের হতে না পারে, তাই এলাকার প্রায় প্রতিটা বাড়ির সদর দরজার কড়া দড়ি দিয়ে বেঁধে দেয় ।তারপর তালা কেটে ঢুকে প্রথমেই সিসিটিভি ভেঙে দেয় এবং হার্ডডিস্কও নিয়ে নেয়।বেশ কিছুক্ষণ ধরে লুটপাট চালিয়ে তারা চম্পট দেয় ।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রচুর খালি গহনার বাক্স ইতস্তত বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।চুরির ধরন দেখে এলাকাবাসীর সন্দেহ দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরে এলাকায় রেইকি করেছে ।যার ফলে সিসিটিভি লাগানো আছে সে সবগুলো তাদের আগে থেকে জানা ছিল।তাই দোকানের ভিতরে বা বাইরের সিসিটিভিতে তাদের ছবি পাওয়া যায়নি ।নিশ্চিন্দা থানার(Nishinda P.S.) পুলিশ তদন্ত শুরু করলেও এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের অভিযোগ প্রায় দেড়-দুই মাস ধরে এলাকার কয়েকটি সোনার দোকানে একই ভাবে চুরি হয়েছে । এ বিষয়ে সমবেতভাবে থানায় লিখিত জানালেও কোনও ব্যবস্থা না হওয়ায় আতঙ্কিত ৩বং ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ীরা। পুলিশ এই একের পর এক চুরির সূত্র ধরে দুষ্কৃতিদের সন্ধান পেতে তদন্ত শুরু করেছে।

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56