ডোমজুড়ে ডাকাতির ১২ ঘণ্টার মধ্যে ডাকাত দলকে পাকড়াও করে লুট করা মালপত্র উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডাকাতির ১২ ঘন্টার মধ্যে উদ্ধার খোয়া-যাওয়া মাল। হাওড়া সিটি পুলিশের হাতে গ্রেফতার চার ডাকাত। ধৃতদের রবিবার হাওড়া আদালতে(Howrah Court) পেশ করা হয়।পুলিশ সূত্রে খবর, গত ২৭ জুলাই গভীর রাতে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল ডোমজুড়ের জ্বালান কমপ্লেক্সের একটি গোডাউনে হানা দেয়। ওই গোডাউনের একমাত্র নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে গেটের তালা ভেঙে গোডাউনের ভেতরে গাড়ি এবং বাইক নিয়ে ঢোকে।

এরপর গোডাউনের ভেতর রাখা চার টন দামি জিংক ধাতব বার করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাবার সময় সিসিটিভি(CCTV) ক্যামেরার ফুটেজ স্টোরেজের যন্ত্র ডিভিআর তুলে নিয়ে যায়। খবর পেয়ে সেই রাতেই ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার(Domjur P.S.) পুলিশ। ঘটনার তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে যে গাড়িতে করে ডাকাতরা গেছিল সেই গাড়িটিকে শনাক্ত করা হয়। সেই গাড়ির মালিক মালিপাঁচঘড়া থানার(Malipachghara P.S.) বাসিন্দা অবিনাশ সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে সুব্রত সেন ওরফে ছোটকাকে গত ২৭ জুলাই তারিখে গাড়িটি ভাড়া দিয়েছিল।

ছোটকা তার সঙ্গী বিশাল কুমার সাউকে(Bishal Shaw) সঙ্গে নিয়ে এই ডাকাতির পরিকল্পনা করে। ডাকাতির সময় গাড়ির মালিক নিজে গাড়িটি চালাচ্ছিল। ডাকাতির সমস্ত মাল গাড়িতে তুলেছিল বিকাশ কুমার জয়সওয়াল। তারা সমস্ত মাল রাকেশ কুমার সাউ(Rakesh Shaw) নামে এক ব্যবসায়ীকে বিক্রি করে। শনিবার পুলিশ ঘুসুড়িতে তার গোডাউনে হানা দিয়ে সমস্ত মাল উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ এই ডাকাতির ঘটনায় ৬ জনের সরাসরি যোগ পেয়েছে। বাকি আর কারা আছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। গাড়ির মালিক সহ ধৃত চারজনকে রবিবার হাওড়া আদালতে পেশ করা হয়।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি