তারাপীঠ মন্দিরে এবার ডিজিটাল লেনদেন, ২৪ ঘন্টার মধ্যে ব্যাঙ্কে জমা পড়বে অনুদান

পালাবদলের বাংলায় দীর্ঘ ১৫ বছর ধরে রাজত্ব করা বীরভূমের প্রসিদ্ধ সিদ্ধপীঠ 'তারাপীঠ'-এর পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় দীর্ঘ ১৫ বছর ধরে রাজত্ব করা বীরভূমের প্রসিদ্ধ সিদ্ধপীঠ ‘তারাপীঠ’-এর পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। পুরোনো কমিটিতে যাঁরা ছিলেন তাঁদের সবাইকে মন্দিরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কমিটিতে নতুন নতুন মুখ দায়িত্ব পেয়েছেন। ভক্তদের জন্যে মন্দিরে প্রবেশের নিয়মেও অনেক বদল গিয়েছে। মা তারা দর্শনে্র নিয়ম পাল্টে গিয়েছে। ভিড় নিয়ন্ত্রনের জন্যে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে মন্দিরের দান ও তহবিলের টাকা নিয়ম মেনে ব্যাঙ্কে জমা পড়ছে না বলেও অভিযোগ উঠছে। কারণ দিন কয়েক আগে এক ধাক্কায় মন্দির কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় আড়াই কোটি টাকা জমা পড়েছিল। তা নিয়েই শুরু হয় চর্চা।

এবার মন্দিরের আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবগঠিত তারাপীঠ মন্দির কমিটি। জানানো হল, মন্দিরে জমা হওয়া দান ও তহবিলের অর্থ এবার থেকে ২৪ ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। ব্যাঙ্ক বন্ধ থাকলে পরদিন কার্যদিবসে তা জমা দেওয়া হবে। তহবিলের জন্যে আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানো হবে। যাতে প্রতিটি খাতের আয়-ব্যয়ের হিসেব আলাদাভাবে রাখা যায়। আর্থিক লেনদেন ডিজিটালি করা হবে। আর ডিজিটালি হিসেব রাখার জন্যে নতুন কর্মী নিয়োগ করা হবে। ছোটখাটো দৈনন্দিন খরচ নগদে মেটানো হলেও বড় অঙ্কের সমস্ত লেনদেন ডিজিটালি বা চেকের মাধ্যমে করা হবে, যাতে আর্থিক লেনদেন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ থাকে। ভবিষ্যতে যাতে কোনও বিতর্ক না হয়।

বর্তমানে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তারাপীঠ মন্দিরের তহবিলের অর্থ সংরক্ষণের জন্য। কিন্তু তদন্ত করে জানা যায়, গত প্রায় ১৫ বছর ধরে মন্দিরে জমা হওয়া দানের টাকা নিয়মিত ব্যাঙ্কে জমা পড়ছিল না। তাতেও দুর্নীতি চলছিল। মন্দিরের নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক হয়েছেন সেবাইত পুলক চট্টোপাধ্যায়। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই মন্দিরের নিয়মে নানা পরিবর্তন আনা হয়েছে। এবার আর্থিক স্বচ্ছতা আনতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মন্দিরের নতুন কমিটি। অসমাপ্ত হয়ে পড়ে থাকা মন্দির কমিটির অফিসের নির্মাণকার্যও দ্রুত শুরু হবে।

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF