ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি , ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের চা বলয় অধ্যুষিত মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী(TMC Candidate) বুলু চিক বরাইক। এদিন সকালে লিশরিভার চা বাগান এলাকায় তার প্রচার কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে। সকাল থেকেই এলাকায় কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। প্রচারে অংশ নেন এলাকার বহু স্থানীয় বাসিন্দা, যাদের মধ্যে ছিলেন শ্রমিক, যুবক-যুবতী থেকে প্রবীণ নাগরিকরাও।বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা স্বতঃস্ফূর্তভাবে প্রচারে অংশ নিয়ে প্রার্থীর প্রতি সমর্থন জানান এবং বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। বুলু চিক বরাইক নিজে স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দাবি-দাওয়া মন দিয়ে শোনেন এবং সেগুলি পূরণের আশ্বাস দেন।

এদিনের প্রচার সভা থেকে সমর্থকরা জানান, আসন্ন নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেবেন। পুরো কর্মসূচি ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।যা প্রার্থীর প্রচারে নতুন মাত্রা যোগ করেছে চা বলয়ে। অন্যদিকে,বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংরার সমর্থনে মেটেলিতে রোড শো করেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। এই রোড শোকে কেন্দ্র করে জনজোয়ার দেখা যায়। এদিন দুপুরে চালসা টিয়াবন হেলিপ্যাডে নেমে তিনি সড়ক পথে চলে যান মেটেলি বাজার ইনডং মোড়ে।

এদিন টিয়াবনে নামার পর মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানান বিজেপি প্রার্থী পুনা ভেংড়া, বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভুজেল সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। ইনডং মোড়ে থাকা বীর বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে রোড শো শুরু হয়।শেষ হয় মেটেলি বাজার চৌপথিতে। হুড খোলা গাড়িতে বিজেপি প্রার্থী পুনা ভেংরাকে সাথে নিয়ে মিঠুন চক্রবর্তীর রোড শো তে সামিল হয় কয়েক হাজার বিজেপির কর্মী সমর্থকরা। মিঠুন চক্রবর্তীকে দেখতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বহু সাধারণ মানুষেরও ভিড় দেখা যায়। রোড শোকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে বিজেপি প্রার্থীকে ভোট কজন দেবে তা নয় তারা মূলত এসেছিলেন সুপারস্টারকে দেখতে এমনটাই মনে করছে তৃণমূল কর্মীরা।

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ