মৃত্যুর কারণ নিয়ে সংশয়, আদালতের নির্দেশে মাটি খুঁড়ে উদ্ধার শিশুর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনেদুপুরে শ্মশান চত্বর ঘিরে ফেলল বিশাল পুলিশবাহিনী। যা দেখে চারপাশে ভিড় জমায় কৌতূহলী এলাকাবাসী। হঠাৎ কেন শ্মশানে পুলিশ? কেনই বা মাটি খোঁড়া হচ্ছে?  এই প্রশ্নেই তোলপাড় বনগাঁর ঘাটবাওড় এলাকা।

শনিবার আদালতের নির্দেশে বনগাঁ থানার পুলিশ এবং বনগাঁ ব্লকের বিডিও-র উপস্থিতিতে ঘাটবাওড় শ্মশানের মাটি খুঁড়ে একটি শিশু পুত্রের দেহ উদ্ধার করা হয়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসের ৩০ তারিখ ঘাটবাওড় এলাকার ইটভাটায় কর্মরত এক নাবালিকা প্রসব যন্ত্রণায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হন। নাবালিকা হওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানায়। তারপর পুলিশ ওই গর্ভবতীর স্বামী লক্ষণ কুমারকে গ্রেফতার করে। হাসপাতালেই একটি পুত্র সন্তানের জন্ম দেন ওই নাবালিকা। পরবর্তীতে ২ এপ্রিল মা ও সদ্যোজাত শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু ৩ তারিখে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়। এরপর পরিবার শিশুটিকে ঘাটবাওড় শ্মশানে সমাধিস্থ করে। এই ঘটনার পর আদালতের নির্দেশে শনিবার শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি, অভিযোগের তির পঞ্চায়েতে সদস্যদের বিরুদ্ধে

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০