‘ঠাকুর দেখবে ওঁরাও’, দার্জিলিং পুলিশের মানবিক মুখ

নবমীর দিন পুলিশের উদ্যোগে পুজো পরিক্রমা করতে নিয়ে যাওয়া হয়েছিল ৩৫ জন বিশেষ ভাবে সক্ষম এবং অনাথদের। কে নেই সেই আনন্দের ভ্রমণে?

Share:

নিজস্ব প্রতিনিধি: শারদোৎসবে (DURGA PUJA) আনন্দের অধিকার সকলের। ওঁরাই বা বাদ থাকে কেন? ওঁদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল দার্জিলিং পুলিশ। আয়োজন করা হয়েছিল ‘পুজো পরিক্রমা’। সত্যিই বারবার মানবিক মুখ দেখা যাচ্ছে দার্জিলিং পুলিশের। যা গড়ছে দৃষ্টান্ত।

নবমীর দিন পুলিশের উদ্যোগে পুজো পরিক্রমা করতে নিয়ে যাওয়া হয়েছিল ৩৫ জন বিশেষ ভাবে সক্ষম এবং অনাথদের। কে নেই সেই আনন্দের ভ্রমণে? ছোট থেকে প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ-সকলে মিলে করেছিল ‘প্যাণ্ডেল হপিং’। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, খড়িবাড়ি ঘুরে ঘুরে উল্লেখযোগ্য পুজোগুলি দেখানো হয়েছিল। হাসি মুখে সকলে দেখেছিল ঠাকুর, মণ্ডপ, আলো।

ওঁদের নিয়ে যেতে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছিল বিশেষ বাসের। যাত্রা শুরুতে বাস্টিকে ফ্ল্যাগ অফ করেছিলেন কার্শিয়ংয়ের অতিরিক্ত পুলিশ সুপার, নকশালবাড়ির এসডিপিও এবং নকশালবাড়ির সার্কেল ইন্সপেক্টর, মিরিকের সার্কেল ইন্সপেক্টর, কার্শিয়াংয়ের কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (গ্রামীণ) ও নকশালবাড়ি’র ওসি। শিশু থেকে বৃদ্ধদের হাতে তুলে দেওয়া হয় চকোলেট, খাবার। আর সকলকে হাতে ধরে যত্ন করে পুজো পরিক্রমা করালেন ‘মানবিক’ পুলিশের আধিকারিক ও কর্মীরা।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে