বাঙালিয়ানা বাঁচাতে এবার চেম্বার ছেড়ে ভোট ময়দানে প্রথিতযশা চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে নতুন চমক এনে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. অনুপ মণ্ডল। দীর্ঘদিনের চিকিৎসক জীবনের পর হঠাৎ সক্রিয় রাজনীতিতে তাঁর প্রবেশ নিয়ে এলাকায় জোর আলোচনা শুরু হয়েছে। কেন এই সিদ্ধান্ত? সেই প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন তিনি।

ডা. মণ্ডলের মতে, চিকিৎসা ও রাজনীতি দুটি ক্ষেত্রই মানুষের সেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি মনে করেন, চিকিৎসক হিসেবে যেমন মানুষের পাশে দাঁড়ানো যায়, তেমনই রাজনীতির বৃহত্তর মঞ্চ থেকেও মানুষের সমস্যার সমাধানে কাজ করা সম্ভব। তাঁর কথায়, “শুধু চেম্বারের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে চাই বলেই এই পথে আসা।”

আরও পড়ুন: রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য: বিজেপি প্রার্থীর আশীর্বাদ নিয়ে ভোটের ময়দানে তৃণমূলের রঞ্জন

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে, যেখানে চিকিৎসকরা সফলভাবে রাজনীতির ময়দানেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সেই অনুপ্রেরণাই তাঁকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহ দিয়েছে। এদিকে, প্রধান বিরোধী দল এখনও বাঁকুড়া কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে তা নিয়ে বিশেষ চিন্তিত নন ডা. মণ্ডল। তাঁর বক্তব্য, ব্যক্তি নয়, উন্নয়নই হবে এই নির্বাচনের মূল ইস্যু। তিনি দাবি করেন, রাজ্যের উন্নয়নের ভিত্তিতেই মানুষ তাঁদের রায় দেবে। 

প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। নিজে হাতে দেওয়াল লিখন থেকে শুরু করে কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল সব মিলিয়ে জোরকদমে চলছে প্রচার। এদিকে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে শেষ পর্যন্ত কে হবেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী? বাঁকুড়ায় কি দেখা যাবে চিকিৎসক বনাম চিকিৎসকের লড়াই, নাকি অন্য কোনও চমক অপেক্ষা করছে? যদিও এসব জল্পনার মাঝেই নিজের লড়াই নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ডা. অনুপ মণ্ডল।

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী