রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য: বিজেপি প্রার্থীর আশীর্বাদ নিয়ে ভোটের ময়দানে তৃণমূলের রঞ্জন

Share:

নিজস্ব প্রতিনিধি, ডাবগ্রাম-ফুলবাড়ি : ভোটের ময়দানে তাঁরা বিরোধী। লড়াই হবে নীতি ও দলের বিরুদ্ধে। কিন্তু তা বলে সৌজন্য দেখাবেন না তা হয় না। রাজনীতির ময়দানে সৌজন্য নতুন নয়। ভোটের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কিন্তু সেই রাজনৈতিক লড়াইয়ের মাঝেও যে ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা অটুট থাকতে পারে। তার প্রমাণ দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা। তাঁর বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই রঞ্জনশীল শর্মা জানিয়েছিলেন, রাজনৈতিকভাবে লড়াই হলেও ব্যক্তিগত জীবনে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় তাঁর মাতৃসম। নিজের দেওয়া কথা মতো বৃহস্পতিবার সকালে বিজেপি প্রার্থীর বাড়ি পৌঁছে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন রঞ্জন। এটা ​সৌজন্যতার এক অনন্য মুহূর্ত। ​তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর রঞ্জনশীল শর্মা জানিয়েছিলেন, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিকে প্রণাম করেই প্রচার শুরু করবেন। এদিন সকালেই দেখা গেল সেই অভাবনীয় দৃশ্য। সরাসরি শিখা চ্যাটার্জির বাড়িতে পৌঁছে যান রঞ্জনবাবু। সেখানে পুষ্পস্তবক দিয়ে এবং পা ছুঁয়ে ‘মা’-এর আশীর্বাদ চান তিনি। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিও হাসিমুখে তাঁকে আশীর্বাদ করেন এবং মিষ্টিমুখ করান। ​আশীর্বাদ পর্ব মিটিয়েই সোজা নির্বাচনী ময়দানে নেমে পড়েন রঞ্জনশীল শর্মা। এদিন সকালেই দলীয় কর্মীদের নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে নিজের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

তিনি স্পষ্ট বলেছেন, রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্ক এক নয়। শিখা চ্যাটার্জি তাঁর মায়ের মতো। ওনার আশীর্বাদ তাঁর পাথেয়। ময়দানে লড়াই হবে উন্নয়নের নিরিখে, কিন্তু সৌজন্য বজায় রেখেই ভোট হবে। ​অন্যদিকে, বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিও এই সৌজন্যকে সাধুবাদ জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, বর্তমানের তপ্ত রাজনৈতিক আবহে ডাবগ্রাম-ফুলবাড়ির এই ছবি বাংলা রাজনীতির এক ইতিবাচক দিক তুলে ধরল।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড