দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খুনের তদন্ত নয়, মণিমানিক্য খুঁজতেও নয়, চন্দননগরে গোয়েন্দা তলব এই বিশেষ‌ কারণে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গঙ্গার পশ্চিম পাড়ের ঐতিহ্যবাহী শহরগুলির মধ্যে অন্যতম হুগলির(Hooghly District)  চন্দননগর(Chandannagar)। একসময়ের এই সাবেকি ফরাসি শহরে আজও বর্তমান‌ ঔপনিবেশিকতার চিহ্ন। পুরনো এই শহরের ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন পর্যন্ত অনেকটা সুবিধে দিয়েছে। কিন্তু কালের নিয়মে পুরনো কাঠামোতে ক্ষয় ধরেছে। এদিকে নতুন করে নিকাশী ব্যবস্থার রূপরেখা তৈরি করা সম্ভব হচ্ছে না, কারণ পুরনো আমলের নিকাশি ব্যবস্থার নকশাই উধাও হয়ে গিয়েছে। এদিকে গত কয়েক বছরে স্ট্র্যান্ড রোড সহ একাধিক জায়গায় রাস্তা বসে গিয়ে সমস্যা তৈরি হয়েছে। জগদ্ধাত্রী পুজোর মরশুমেই হাটখোলার নিকাশি ব্যবস্থার সংস্কার করতে গিয়ে সেখানকার রাস্তা এক মানুষ পর্যন্ত ধসে যায়। এই কারণেই আর সময় নষ্ট করতে নারাজ পুরসভা। উধাও হয়ে যাওয়া ফরাসি নকশা উদ্ধারে গোয়েন্দা তলবের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন পুরকর্তারা।

আরও পড়ুনঃ শুক্রেই মুক্তি পাচ্ছে মমতার স্বপ্নের প্রকল্প নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’

ফরাসি আমলের নিকাশি ব্যবস্থা যে আজকের দিনে দাঁড়িয়ে নিঃসন্দেহে জটিল তাতে কোনও সন্দেহ নেই। যুগ যুগ আগে বিদেশি বাস্তকারদের দ্বারা নির্মিত সেই নিকাশি ব্যবস্থা অনেকটা ভুলভুলাইয়ার মতো। কোথাও খিলান। কোথাও সিঁ‌ড়ি। কোথাও আবার আঁকাবাঁকা গলি। আবার কোথাও রয়েছে উঁচুনিচু ছাদ। বিদেশি বাস্তুকারদের বানানো সেই নিকাশির নকশাও বর্তমান সময়ের বাস্তুকারদের বোধগম্য হচ্ছে না ফলে মেরামত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। এই কারণেই হারানো নকশা খুঁজতে গোয়েন্দা তলব করছে চন্দননগর পুরসভা।

আরও পড়ুনঃ ট্রেনের ইঞ্জিনে ঘাপটি মেরে বসে সাপ, ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা চালকের, তারপর…

পুরসভা জানিয়েছে, গোয়েন্দা আসলে পেশায় বাস্তুকার। প্রথমেই তাঁরা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ভূগর্ভস্থ নিকাশির তত্ত্বতালাশ করবে। তারপর নকশা তৈরি করবেন। এই নিয়ে কয়েকটি সংস্থার সঙ্গে কথাও হয়েছে পুর কর্তৃপক্ষের। এরপর এই কাজের জন্য টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি পেশাদার সংস্থাকে দিয়ে গোটা শহরের নিকাশি ব্যবস্থার নিখুঁত নকশা তৈরি করানো হবে। যাতে কোথাও সমস্যা হলে নয়া নকশা দেখে সমাধানের পরিকল্পনা করা যায়। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষানিরীক্ষা করেই আন্দাজ করা হবে নিকাশির গতিপথ। তারপর সেই বুঝে নকশা তৈরি করা হবে। যা দেখে সংস্কার কাজ করবেন পুরসভার ইঞ্জিনিয়াররা। আশা করা যায় এর ফলে চন্দননগরের নিকাশি ব্যবস্থার সংস্কারের কাজ অনেকখানি সহজ হবে।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ