জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: পাশেই উত্তর কলকাতার নামী জয়পুরিয়া কলেজ। শহর তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা পড়তে আসেন সেখানে। পড়াশুনার নিরিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই কলেজের যথেষ্ট সুনাম রয়েছে। আর তেমনই এক নামী কলেজের পাশেই গজিয়ে উঠেছে নেশার ঠেক!

উত্তর কলকাতার জয়পুরিয়া কলেজের পাশে ফুটপাতে ব্যস্ততম যতীন্দ্রমোহন অ্যাভিনিউ-তে গজিয়ে উঠেছে এই নেশার ঠেক। শোভাবাজার মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ফুটপাতে ৫১বি, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ-তে ত্রিপল এবং কালো প্লাস্টিক ঘিরে সেখানে বিক্রি হচ্ছে মদ গাঁজা, চরস সহ অন্যান্য নেশার দ্রব্য। স্থানীয় দোকানদাররা সেই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত। অভিযোগ, এই নেশার ঠেক তৈরি করেছে রোহিঙ্গারা। এরাই ওই এলাকায় ফুটপাত দখল করে থাকে। বাংলাদেশ থেকে এসেছে এই রোহিঙ্গারা। স্থানীয় ব্যবসায়ীরা এবং বাসিন্দারা প্রতিবাদ করলে তাদেরকে খুন করার হুমকি দিচ্ছে ওই রোহিঙ্গারা।

আরও পডুন: ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত

ওই এলাকায় শুধুমাত্র জয়পুরিয়া কলেজ নয় কিছু দূরেই রয়েছে শ্যামবাজার এভি স্কুল এবং অরবিন্দ স্মরণীতে কলকাতা বিদ্যাভবন নামে আরও একটি বিদ্যালয়ও রয়েছে। এলাকাবাসীরা শ্যামপুকুর থানাকে বিষয়টি লিখিতভাবে জানানোর পরেও কোনও পদক্ষেপ করছে না পুলিশ, এমনটাই অভিযোগ। কলকাতা পুরসভার বিষয় বলে দায় এড়াচ্ছে শ্যামপুকুর থানার পুলিশ আধিকারিকরা। অথচ একটি কলেজ ও দুটি স্কুলের পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভাবাই হচ্ছে না। অভিযোগ স্থানীয়দের। পথ চলতি মানুষজন ফুটপাত ব্যবহার করতে পারছেন না। ফলে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ-তে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সেখানকার মানুষজন এক অজানা আতঙ্কে ভুগছেন। ইতিমধ্যেই বিষয়টি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছেন ওই এলাকার বাসিন্দারা।

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

মুম্বইয়ে ১৮.২৯ কোটি টাকায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, টুলুর আত্মীয়ের বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা