দুবরাজপুরে শীতের রাতে মন্দিরের তালা ভেঙ্গে সোনার অলংকার সহ টাকা চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি,দুবরাজপুর ও মধ্যমগ্রাম: দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজার এলাকায় বটতলা কালী মন্দিরে রাতে হানা দেয় চোরেরা। তারা মন্দিরের তালা ও প্রণামীর বাক্সের তালা ভেঙ্গে প্রণামী বাক্সতে থাকা টাকা ও মায়ের নাকের সোনার নথ ও বিগ্রহের অন্যান্য অলংকার চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে পৌঁছায় দুবরাজপুর থানার(Dubrajpur P.S.) পুলিশ। শুরু হয়েছে চুরির তদন্ত। জানা যায়, প্রত্যেক দিনের মত মঙ্গলবার সকালে মন্দির পরিষ্কার করতে এসেছিলেন সেবাইত।

তিনি দেখেন মন্দিরের গেট বন্ধ রয়েছে কিন্তু কোন তালা নেই। এরপর তিনি গেট খুলতেই দেখেন মন্দিরের গেটের মধ্যে আটকানো থাকা প্রণামী বাক্সের তালা ভাঙ্গা এবং প্রণামি বাক্সতে থাকা টাকা নেই। এরপর তিনি মা কালীর মুখের কাছে দেখেন যে নাকের সোনার নথ নেই। অন্যান্য অলংকারও খোয়া গিয়েছে। এরপর খবর জানাজানি হয় মন্দির প্রাঙ্গণে হাজির হোন ভক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এদিকে,বিদ্যুৎপৃষ্ট হয়ে মধ্যমগ্রামে(Madhamgram) এক খালাসির মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্থানীয় মানুষের পথ অবরোধ হয়। কাজী নজরুল ইসলাম সরণীর সামনে যশোর রোডে আপ – ডাউন দুটো দিকেই অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। নজরুল ইসলাম সরণীর (Nazrul Islam Sarani)জলের কারখানার যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো রাস্তার উপরে রাখা রয়েছে। তারপর ইলেকট্রিক সাপ্লাইয়ের একটি ট্রান্সফরমার নিচুতে রাখা এই সমস্ত কারণে ওই খালাসি আব্দুল হালিম এর মৃত্যু হয়েছে বলে স্থানীয় মানুষের দাবী। সে কারণেই তারা অবরোধ করে।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা