ঘন কুয়াশায় লরির ধাক্কায় প্রাণ গেল ভিলেজ পুলিশের, জখম ২ সিভিক ভলান্টিয়ার

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই রাজ্য জুড়ে কুয়াশার দাপট । আর তাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকালে আচমকা বেপরোয়া গতিতে ছুটে আসা লরির ধাক্কায় প্রাণ হারালেন কর্তব্যরত ভিলেজ পুলিশ। সেইসঙ্গে জখম হয়েছেন ২ সিভিক ভলান্টিয়ার। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । এদিনের মর্মান্তিক দুর্ঘটনাটি   ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার জাতীয় সড়কের মোড়ে।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ৮টা নাগাদ কলকাতা থেকে নলহাটির দিকে যাচ্ছিল একটি লরি। সেইসময় প্রচণ্ড গতিতে লরিটি এসে ধাক্কা মারে  দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। এরপরেই ঘটনাস্থলে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান ভিলেজ পুলিশ। সেইসঙ্গে জখম হন দুই সিভিক ভলান্টিয়ার। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । দুর্ঘটনায়  নিহত পুলিশ হলেন ৩৭ বছরের অভি ঘোষ। বাকি দুই সিভিক ভলান্টিয়ার গুরুত্বর চোট পেয়েছেন। ইতিমধ্যেই লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়েছে ।

দুর্ঘটনা প্রসঙ্গে  পুলিশ আধিকারিক জানিয়েছেন,  সকালবেলায় ঘুমের কারণে চোখ লেগে যাওয়ায় লরিটির চালকের । তাই  বেলডাঙা থেকে লরিটি  চালাচ্ছিলেন খালাসি।  আর তখনই  নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে  । তাতেই ঘটে এই দুর্ঘটনা।   সঙ্গে সঙ্গে  ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। এবং গ্রেফতার করা হয় লরি চালক এবং খালাসিকে । ইতিমধ্যেই এই পুরো দুর্ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

৩৫ হাজার ফুট থেকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন? গর্ভধারণের আগে এই ৫ পুষ্টি উপাদান সম্পর্কে জানুন

নভেম্বরের প্রথম সোমে পরিবারে বিপর্যয়, অফিসে বসের সঙ্গে বচসা, সঙ্গীর সমর্থনে আত্মবিশ্বাস বাড়বে

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা