বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে, বুধকে বুদ্ধি, বাকশক্তি, যুক্তিবোধ, ব্যবসা এবং যোগাযোগের গ্রহ বলা হয়। তাই, বুধের গতিবিধির পরিবর্তন সমস্ত রাশির জীবনে কম-বেশি প্রভাব ফেলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে, বুধকে বুদ্ধি, বাকশক্তি, যুক্তিবোধ, ব্যবসা এবং যোগাযোগের গ্রহ বলা হয়। তাই, বুধের গতিবিধির পরিবর্তন সমস্ত রাশির জীবনে কম-বেশি প্রভাব ফেলবে। আগামী ৩ নভেম্বর ভোর ৫টা ৫৩মিনিট নাগাদ বুধ রাহুর স্বাতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। যার ফলে ৪ রাশির জাতকদের জীবনে আমূল পরিবর্তন হবে। বিশেষ করে, তাঁদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন হবে। আর্থিকভাবেও তাঁরা লাভবান হবেন। জেনে নিন, সেই ভাগ্যবান রাশির জাতক কারা…

মিথুনঃ মিথুন রাশির জাতক-জাতিকারা বুধের নক্ষত্র পরিবর্তনে দারুণ উপকৃত হবেন। কারণ বুধ আপনার রাশির অধিপতি। বর্তমানে আপনার জন্মকুণ্ডলীর পঞ্চম ঘরে অবস্থান করছে। এই ঘরে থাকাকালীন এর নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। যার ফলে আপনার চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে। কর্মরত ব্যক্তিরা নিজ নিজ কাজে আরও উৎসাহিত হবেন। তাঁদের কঠোর পরিশ্রম ও কর্মপন্থা ঊর্ধ্বতনদের মুগ্ধ করবে। যারা লেখালেখি, গণমাধ্যম, শিল্পকলা এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁরা উল্লেখযোগ্য সুবিধা লাভ করবেন। কর্মজীবনে উন্নতির নতুন পথ খুলে যাবে।

কন্যাঃ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য, বুধের এই গোচর আর্থিকভাবে শুভ। বুধ আপনার রাশির দ্বিতীয় ঘরে গোচর করবে। যেটি সম্পদ, সঞ্চয় এবং যোগাযোগের সঙ্গে সম্পর্কিত। তাই এটি আপনার আয় বাড়াতে সাহায্য করবে। সঞ্চয়ের জন্য নতুন সুযোগ তৈরিভবে। যারা চাকরি করছেন, তারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুসংবাদ পাবেন। যারা পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা ভাল মুনাফা অর্জন করবেন। আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে। লোকেরা আপনার কথার গুরুত্ব দেবে। ফলে আপনার সামাজিক মর্যাদাও বাড়বে।

ধনুঃ ধনু রাশির জন্য, বুধের স্বাতী নক্ষত্রে গোচর শুভ। বুধ আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে, এই ঘরটি উপার্জন এবং লাভের ঘর হিসেবে পরিচিত। এর ফলে আপনার আয় বাড়বে এবং আর্থিক লাভের নতুন দরজা খুলে যাবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ভাল সুযোগ পাবেন। কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। অভিজ্ঞ ব্যক্তিরা আপনাকে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। 

মকরঃ বুধের মকর রাশিতে গমন মকর রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হবে। এই সময়ে কর্মক্ষেত্র আরও স্থিতিশীল হবে এবং কঠোর পরিশ্রমের পূর্ণ ফল লাভ হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরি খুঁজছেন, তারাও সুসংবাদ পেতে পারেন। কর্মরত ব্যক্তিরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পাবেন। কর্মসংক্রান্ত ভ্রমণও সুবিধাজনক হবে। কর্মজীবনে উন্নতি হবে।

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর