দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির আগে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তিন রাশির জাতকদের। নভেম্বরের শুরুতেই তৈরি হচ্ছে বিশেষ লক্ষ্মী যোগ। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, এই শুভ যোগের প্রভাবে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন আয়ের সুযোগ আসতে পারে। কারও দীর্ঘদিন আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার কারও ব্যবসায় হতে পারে লাভ। 

কীভাবে তৈরি হচ্ছে লক্ষ্মী যোগ?

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আজ রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় চাঁদ কর্কট রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, মঙ্গল আগে থেকেই কর্কট রাশিতে অবস্থান করছে। ফলে চন্দ্র ও মঙ্গলের সংযোগে তৈরি হচ্ছে লক্ষ্মী যোগ। জ্যোতিষশাস্ত্রে চাঁদকে সুখ-স্বাচ্ছন্দ্য ও মানসিক অবস্থার কারক হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, মঙ্গলকে শক্তি, সাহস, সম্পত্তির প্রতীক হিসেবে মানা হয়। এই দুই গ্রহের সংযোগে আর্থিক অবস্থার উন্নতি, সম্পত্তি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে ইতিবাচক ফল মিলতে পারে। বিশেষ করে মেষ, কর্কট ও কন্যা রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ হতে পারে বলে মনে করা হচ্ছে। জেনে নিন কি কি পরিবর্তন হতে পারে। 

১. মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য লক্ষ্মী যোগ আর্থিক দিক থেকে সুখবর নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্যও নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা জমি বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্যও সময় অনুকূল হতে পারে। পাশাপাশি সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে।

২. কর্কট রাশি

এই রাশিতেই তৈরি হচ্ছে লক্ষ্মী যোগ। তাই কর্কট রাশির জাতকদের কাছে এই যোগের বিশেষ গুরুত্ব রয়েছে। নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য আসতে পারে। ব্যবসার পরিধি বাড়তে পারে, শক্তিশালী হতে পারে আর্থিক পরিস্থিতি। পৈতৃক সম্পত্তি থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। কমতে পারে মানসিক চাপ। পারিবারিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দাম্পত্য সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

৩. কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্যও আর্থিক দিক থেকে শুভ হতে পারে এই সময়। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি কিংবা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীরা ভাল মুনাফা পেতে পারেন। বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হতে পারে। পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য খরচ করার সুযোগ আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে।

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা