ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূতচতুর্দশী মানেই ঘরে ঘরে ১৪ প্রদীপের আলো, সঙ্গে ১৪ রকম শাকের পদ। কালীপুজোর আগের এই বিশেষ তিথিকে ঘিরে বাঙালির ঘরে ঘরে রয়েছে নানা প্রাচীন রীতি ও লোকবিশ্বাস। কোথাও বিশ্বাস ১৪ প্রদীপের আলোয় দূর হয় অশুভ শক্তির প্রভাব, আবার কোথাও ১৪ শাক খাওয়ার মধ্য দিয়ে সুস্থতা কামনা করা হয়। শাস্ত্রীয় মতে, এই তিথি নরকচতুর্দশী নামেও পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ করতে এ দিন দেবী কালিকা চামুন্ডা রূপে মর্ত্যে আবির্ভূত হন। তার সঙ্গে পৃথিবীতে আসে ভূত-প্রেতাত্মারাও। আবার লোককথায় রয়েছে, এই বিশেষ তিথিতে দৈত্যরাজ বলি মর্ত্যে আসেন এবং ভক্তদের কাছ থেকে পুজো গ্রহণ করেন।

ভূতচতুর্দশীকে ঘিরে বাঙালির সবচেয়ে পরিচিত দুটি রীতি হল ১৪ প্রদীপ জ্বালানো এবং ১৪ শাক খাওয়া। প্রচলিত ধারণা অনুযায়ী, প্রদীপের আলো সংসার থেকে অশুভ শক্তি দূর করে শুভ শক্তির আহ্বান করে। অন্যদিকে, ১৪ রকম শাক খাওয়ার প্রথা চালু রয়েছে। তবে চলতি বছরে কবে পড়েছে ভূতচতুর্দশী? কোন সময়ে শুরু হচ্ছে চতুর্দশী তিথি? জেনে নিন দুই পঞ্জিকার নির্ঘণ্ট।

কবে ভূতচতুর্দশী ২০২৬?

বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস দুই পঞ্জিকাতেই ৭ নভেম্বর (শনিবার) ভূতচতুর্দশীর তিথি শুরু হওয়ার উল্লেখ রয়েছে। তবে তিথি শেষ হওয়ার সময়ে সামান্য পার্থক্য রয়েছে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী:

তিথি শুরু: ৭ নভেম্বর, শনিবার, সকাল ১০টা ৪৯ মিনিট।

তিথি শেষ: ৮ নভেম্বর, রবিবার, সকাল ১১টা ২৮ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী:

তিথি শুরু: ৭ নভেম্বর, শনিবার, সকাল ১০টা ৩৮ মিনিট ৩৩ সেকেন্ড।

তিথি শেষ: ৮ নভেম্বর, রবিবার, সকাল ১০টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ড।

ভূতচতুর্দশীতে কোন ১৪ শাক খাবেন?

ভূতচতুর্দশীর অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হল ১৪ রকম শাক খাওয়া। লোকবিশ্বাস অনুযায়ী, এই শাকগুলি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময়ে শরীর সুস্থ রাখতে এই প্রথার প্রচলন রয়েছে। প্রচলিত ১৪ শাকের তালিকায় রয়েছে— ওল শাক, কেঁউ শাক, বেতো শাক (বাস্তুক), কালকাসুন্দে শাক, সর্ষে শাক, জয়ন্তী শাক, শালিঞ্চে শাক (হেলঞ্চে), গুলঞ্চ শাক, পলতা শাক (পটল পাতা), শুলফা শাক, ঘেঁটু শাক, শুষনি শাক, মূল শাক (মূলোর পাতা), ব্রাহ্মী শাক। অনেক জায়গায় নিম শাকও ব্যবহার করা হয়। সাধারণত সব শাক একসঙ্গে রান্না করে খাওয়ার রীতি রয়েছে। প্রচলিত বিশ্বাস, এই শাকগুলি ঋতু পরিবর্তনের সময়ে শরীরের জন্য উপকারী। তবে এগুলি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই, এমন কোনও নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ভূতচতুর্দশীতে ১৪ প্রদীপ জ্বালানোর নিয়ম

শুধু ১৪ শাক নয়, এই তিথিতে বাড়ির বিভিন্ন জায়গায় ১৪টি প্রদীপ জ্বালানোরও বিশেষ রীতি রয়েছে। বিশ্বাস করা হয়, প্রদীপের আলোয় অশুভ শক্তির প্রভাব কেটে গিয়ে সংসারে শুভ শক্তির আগমন ঘটে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ভূতচতুর্দশীর সন্ধ্যায় মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে আলো জ্বালানো হয়। অনেকের বিশ্বাস, প্রদীপের শিখা উত্তরমুখী করে রাখা শুভ। বাড়ির পাশাপাশি কর্মক্ষেত্রেও প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। বাঙালির বহু প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য আজও ভূতচতুর্দশীর অন্যতম প্রধান আকর্ষণ।

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা