কালিম্পঙে ধস নামতেই ১০ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। আর তাতেই ফের  ধসল ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার ভোরে কালিম্পং জেলার মেল্লি বাজারের কাছে নামে ধস। তাতে অবরুদ্ধ হয়ে পড়ল জাতীয় সড়ক। এরফলে  শিলিগুড়ি এবং গ্যাংটকের মধ্যে সংযোগরক্ষাকারী রাস্তায় দেখা দিয়েছে যানজট।

এই প্রসঙ্গে জেলা প্রশাসনের তরফে জানান হয়েছে, এদিন ভূমিধসের কারণে চলছে সারাইয়ের কাজ। তাই  রাস্তা আংশিক বন্ধ করা হয়েছে। অন্যদিকে  ১০ নম্বর জাতীয় সড়কে লম্বা দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি । এরফলে শিলিগুড়ি-সিকিম ও শিলিগুড়ি-কালিম্পং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। বর্তমানে জোর কদমে চলছে রাস্তা মেরামতের কাজ।

উল্লেখ্য, কিছুদিন আগেই  শ্বেতীঝোড়ার কাছে জাতীয় সড়কে ধস নামে। যার জেরে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।   এই নিয়ে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট নয়বার বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক। সেইজন্য  পর্যটকদের গাড়ি থেকে শুরু করে সমস্ত গাড়িগুলিকেই লাভা, গোরুবাথান দিয়ে চলাচল করতে হয়েছে। তবে ধস নামার পর পূর্ত দপ্তর অতি দ্রুত কাজ শুরু করে। বলা বাহুল্য, সারাই শেষ হতেই  টানা ৯ দিন পর গত মঙ্গলবার খুলেছিল জাতীয় সড়ক। এক সপ্তাহ কাটতে না কাটতে ফের ধস নামল ১০ নম্বর জাতীয় সড়কে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন