দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্তরে রক্তদান শিবির আয়োজন

নিজস্ব প্রতিনিধি,দমদম :দমদম কিশোর ভারতীর রূপকার ও পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্তরে রক্তদান শিবির আয়োজনে পথিকৃৎ প্রয়াত মিহির সেনগুপ্ত স্মরণে রক্তদান শিবির হল। রবিবার দক্ষিণ দমদম পুরসভার ২২ নং ওয়ার্ড স্থিত দেবীনিবাস রোডে দমদম(DumDum) কিশোর ভারতী প্রাথমিক বিদ্যালয়ে।১৯৮০ সাল থেকে কিশোর ভারতীতে প্রথম রক্তদান শিবির চালু হয়। চলতি বছরে ১৬ জানুয়ারি ৫০ তম রক্তদান শিবির উদযাপনের জন্য AVBD র পক্ষ থেকে সংবর্ধিত করা হয় দমদম কিশোর ভারতী বিদ্যালয়কে।

মিহির সেনগুপ্ত দমদম কিশোর ভারতী উচ্চ বিদ্যালয়, কিশোর ভারতী প্রাথমিক বিভাগ ১৯৬৫ সালে ১৬ জানুয়ারি প্রতিষ্ঠা করেন সুধন্য দলুই, শিবব্রত মুখোপাধ্যায়, তপন দেব সহ বিশিষ্ট শুভানুধ্যায়িদের সহযোগিতায় এলাকায় সামাজিক পরিবর্তনের কথা মাথায় রেখে মানুষ গড়ার লক্ষ্যে নিয়ে। তিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। মিহির সেনগুপ্ত প্রচার বিমুখ মানুষ ছিলেন। তিনি পুরুলিয়ায় কিশোর ভারতী আশ্রম বিদ্যালয়, ভাঙড়ে-কাশীপুর কিশোর ভারতী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্হাপন করেন। আর্থ সামাজিক পরিবেশের কথা চিন্তা করে নানা কর্মসূচিতে বিদ্যালয় চালু করেন। ছোট শিশু কিশোর থেকে শিক্ষানুরাগী সকল মানুষের কাছে খুব প্রিয় শিক্ষাবিদ ছিলেন মিহির সেনগুপ্ত ।চলতি বছরে ৪ জানুয়ারি বার্ধক্য জনিত সমস্যায় তিনি পরলোকগমন করেন ৯২ বছর বয়সে।

২ মার্চ শিক্ষাবিদ মিহির সেনগুপ্ত জন্মদিন উপলক্ষে রবিবার দমদম কিশোর ভারতী প্রাথমিক বিদ্যালয় রক্তদান শিবির করে শ্রদ্ধা জানান, কিশোর ভারতী উন্নয়ন সংস্থা, প্রাথমিক বিদ্যালয়, মিহির সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি এবং কিশোর ভারতী পুরাতনী সংসদ সদস্য রা।পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ২০ জন রক্তদান করেন এদিন ।উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলন অন্যতম সমাজসেবী ডি আশীষ, এভিবিডির সদস্য সুজিত দত্ত, শিক্ষক অজিত দে, কিশোর ভারতী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দিলীপ মজুমদার, পঙ্কজ চট্টোপাধ্যায়, শৌভিক চট্টোপাধ্যায়, ধূর্জটি পাল, গৌতম মজুমদার প্রমুখ।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ