দমদম ক্যান্টনমেন্ট এলাকা থেকে যুবতীর দগ্ধ দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,দমদম ক্যান্টনমেন্ট: শুক্রবার দমদম ক্যান্টনমেন্ট ১ নং রেল গেট সংলগ্ন, জ্যোতিনগর আর্মির ক্যাম্পের পাঁচিলের গায়ে, একজন অজ্ঞাত পরিচয় মহিলার দগ্ধ দেহ উদ্ধার।শুক্রবার জ্যোতিনগর(Joyatinagar) দিয়ে এক পথচারী যেতে গিয়ে দেখেন, বস্তায় মোড়া একজনের দেহ জ্বলছে।সেই দেখে এলাকার লোককে খবর দেওয়া হয় ।এলাকার এক স্থানীয় নেতা এসে সেই জ্বলন্ত দেহ দেখতে পান ।দমদম থানা(DumDum P.S.), ও দমদম জিআরপিকে(Dum Dum GRP) খবর দেওয়া হয় ।ঘটনাস্থলে দমদম থানার আইসি এবং দমদম জি আর পির আধিকারিকরা আসেন।ওই জলন্ত দেহ থেকে আগুন নেভানো হয়। তখনো পুরোপুরি পুড়ে যায়নি দেহটি। কিন্তু এমন ভাবে পুড়েছে দেহটি তার মুখ কিছুই বোঝা যাচ্ছে না।

দেহটিকে তুলে দমদম থানায় নিয়ে যাওয়া হয় পোস্টমর্টেমের জন্য। যিনি এই দেহটিকে জ্বলতে দেখেছেন এবং পুলিশ প্রশাসনকে খবর দেয় তার বয়ান রেকর্ড করে পুলিশ।তারপরে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পর্যায় আধিকারিক এবং দমদম থানার আইসি(IC) সহ আরো আধিকারিকরা।এলাকা ছান বিন করেন এবং কিছুটা দূরে জ্যোতি নগরের একটি সালাম এরিয়ার মধ্যে একটি সিসিটিভি ক্যামেরায় লাগানো থাকায় সেটির ফুটেজ খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা । ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তা জানান,মেয়েটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ হবে।

ওই অজ্ঞাত পরিচয় মহিলাকে অন্য জায়গায় মেরে নিয়ে এসে জ্যোতিনগরে ফেলে দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পোস্টমর্টেমর পর পুরো বিস্তারিত জানা যাবে। তদন্তের স্বার্থে আর কিছুই বলব না ।কে এই অজ্ঞাত পরিচয় মহিলা কোথা থেকে এনে সেই মহিলাকে কারাই মারল? এই মহিলাকে কেন খুন করে তার দেহ পুড়িয়ে ফেলা হল? পারিবারিক সত্যতা না প্রেম প্রণয় না পুরনো কোন ঘটনার জের? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!