পকসো মামলায় জেল খাটা শিল্পীর তৈরি দুর্গা দিয়ে পুজো বালুরঘাটে

বর্তমানে সংশোধনাগারের ভেতরেই দুর্গাপূজা শুরু হওয়ায় অত্যন্ত খুশি বন্দি আবাসিকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পকসো মামলায় জেল খাটা শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পূজিত হবে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। বছরের অন্যান্য সময় মন খারাপ হলেও পুজোর কয়েকটা দিন আরও বেশি করে মন খারাপ হয় ওদের। উঁচু প্রাচীরের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার। চার দেওয়ালে বন্দী সংশোধনাগারের আবাসিকদের মন খারাপের কথা চিন্তা করে কয়েক বছর আগে দুর্গাপুজো শুরু করে সংশোধনাগার কর্তৃপক্ষ।

২০১৭ সালে ঘটনা ক্রমে পকসো মামলায় বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি জীবন শুরু হয় খুশিপুরের বাসিন্দা রাজু সরকারের। সেই সময়ই নিজের জীবনের খারাপ সময় থেকে মুক্তি পেতে সংশোধনাগারের ভেতরেই দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করেন বন্দি রাজু সরকার। তিনি বলেন, দুর্গা প্রতিমা তৈরীর পর পরই কোনও এক অলৌকিক ক্ষমতার বলে কিছুদিনের মধ্যেই জামিনে মুক্ত হন সংশোধনাগার থেকে। বর্তমানে আদালতের রায়ে সেই মামলা থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি মিলেছে তার। সংশোধনাগার থেকে মুক্তি মিললেও প্রত্যেক বছরই দুর্গাপুজার প্রাক্কালে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার থেকে দুর্গা প্রতিমা তৈরীর ডাক মেলে রাজু সরকারের। বর্তমানে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আবাসিক বন্দির সংখ্যা ৮০২ জন তাদের মধ্যে মহিলা রয়েছেন ১০১ জন এছাড়াও রয়েছে ৭ জন শিশু। একটা সময় দুর্গাপুজোর দিনগুলিতে চার দেওয়ালের মাঝে আটকে থাকা বন্দীদের মন অত্যন্ত খারাপ থাকত।

বর্তমানে সংশোধনাগারের ভেতরেই দুর্গাপূজা শুরু হওয়ায় অত্যন্ত খুশি বন্দি আবাসিকেরা। সাবেকি রূপেই একসময়কার বন্দি আবাসিক রাজু সরকারের হাতে তৈরি দুর্গা প্রতিমা এবারও পূজিত হবে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। শিল্পী রাজু সরকারের প্রতিবেশী অভিজিৎ সরকার জানিয়েছেন, ‘আমাদের রাজুর তৈরি দুর্গা প্রতিমা বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার একবছর পূজিত হয় আমরা অত্যন্ত খুশি।’

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?