দক্ষিণেশ্বর ও আড়িয়াদহের মণ্ডপে মণ্ডপে থিমের বাহার!

Share:

নিজস্ব প্রতিনিধি,বরানগর : ষষ্ঠীতে বোধন দিয়ে শুরু হবে মায়ের পুজো। বাংলার ছোট-বড় সকল পুজো মণ্ডপে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে প্রতিমা। শহরের বড় বড় মণ্ডপে ইতিমধ্যে ভিড় শুরু হয়ে গিয়েছে। পুজোতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তাই ষষ্ঠী সপ্তমীর আগেই পুজোর ভাইবস উপভোগ করে নিতে চাইছেন আমবাঙালি।

শহর থেকে জেলা এখন শুধুই থিমের লড়াই। প্রতি পুজো মণ্ডপ নিজেদের নিজের নিজের ভাবনাকে ফুটিয়ে তুলেছে মণ্ডপে। দক্ষিণেশ্বর ও আড়িয়াদহের একাধিক পুজো মণ্ডপের নতুন নতুন ভাবনা। ফুটিয়ে তোলা হয়েছে ইন্ডিয়া গেটে ভারতীয় সেনার বীরত্ব, পুরনোকে হারাতে না দেওয়ার সংকল্প, মুখোশের আড়ালে মায়ের আগমন, বাঙালি হেঁসেলে মা অন্নপূর্ণার থিম।

সিঁথির পুজোমণ্ডপে পুজোর একাল সেকালের মাঙ্গলিক চিহ্ন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। চলতি বছরে ৭৭ বছরে পা রেখেছে দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো ও কালীপুজো কমিটি। মা অন্নপূর্ণার থিমে সেজে উঠেছে মণ্ডপ। রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। পুজো মণ্ডপে ঢোকার মুখেই চোখে পড়বে বড় বড় হাঁড়ি ও কড়াই। সেখানে রয়েছে থালা,হাতা, খুন্তি। দেখলে রান্নাঘরই মনে হবে দেওয়াল জুড়ে রয়েছে হেঁশেল সামগ্রী। মশলা ভর্তি কৌটোর দেখা মিলবে রান্নাঘরে। কড়ি বর্গার রান্নাঘরে ছেলেমেয়ে নিয়ে এসেছেন উমা। মায়ের রূপেও রয়েছে স্নিগ্ধতা। সেখানে নেই যুদ্ধংদেহী মূর্তি। পুজো কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নামেই আচ্ছে দিন। চারদিকে দেশেজুড়ে মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। মায়ের কাছে আবেদন অন্নপূর্ণা রূপে তিনি জগৎবাসীকে যেন খাদ্যে সংকট থেকে রক্ষা করুন।

দিল্লির ইন্ডিয়া গেট তৈরি হয়েছে মিতালি সংঘে। ৩৯ বছরে পা দিয়েছে এই পুজো। প্রায় ৬০ ফুট উঁচু গেট। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে তুলে ধরা হবে ভারতীয় সেনার আত্ম বলিদানের ইতিহাস। মণ্ডপের সামনে থাকা এলইডি স্ক্রিনে ভারতীয় সেনাকে সম্মান জানাতে হবে বিশেষ শো। ১২ ফুটের সাবেকি মা দর্শনার্থীদের নজর কাড়বে। আড়িয়াদহ মিলনী পরিচালিত সর্বজনীন দুর্গোৎসব এবার ৪৬ বছরে পা দিয়েছে। থিম মুখোশের আড়াল হয়েছে মায়ের আগমন। আফ্রিকার জনজাতির জীবনযাপন এবার ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। আড়িয়াদহ যুবক সংঘ পরিচালিত সর্বজনীন দুর্গোৎসব এবার ৮২ বছরে পদার্পন করে, তাঁদের থিম সংকল্প। হারিয়ে যাওয়া পুতুল, পটচিত্র, হেঁসেলের জ্বালানি কাঠ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। মা আসছেন সাবেকি সাজে। ৮৬ বছরে পদার্পন করে আড়িয়াদহ প্রগতি সংঘের পুজোমণ্ডপে প্রবেশ করলেই দেখতে পাবেন ময়ূর। গোটা মণ্ডপই রয়েছে বাহারি পেখমে ঢাকা।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ