বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়ল। গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে করা তাঁর মামলা খারিজ করে দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। এর ফলে গ্রেফতারি এড়াতে আদালতের রক্ষাকবচ পাওয়ার পথও আপাতত বন্ধ হল টুলুর। এর আগে সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতি নিয়েও আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ২৩ মে থেকে বিদেশে রয়েছেন পাথর ব্যবসায়ী টুলু৷ সমস্ত বিষয় পর্যবেক্ষণ বিচারপতির।

টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই একের পর এক সম্পত্তি ও বিপুল অর্থের হদিশ পাওয়ার দাবি করেছে পুলিশ। তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়। মিনারকে গ্রেফতার করা হলেও টুলুর সন্ধান মেলেনি। গ্রেফতারির আশঙ্কা তৈরি হওয়ার পর প্রথমে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন টুলু। পরে তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা এবং সম্পত্তি বাজেয়াপ্তর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে অন্য বেঞ্চেও মামলা করেন। সেই মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ওঠার পর তিনি মামলা থেকে সরে দাঁড়ান। এরপর ফের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিষয়টি আসে। এবার সেই আবেদনই খারিজ করে দিল আদালত।

আরও পড়ুন: মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

বীরভূমের পাথর ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত টুলু মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।  টুলু মণ্ডল ওরফে শেখ নাজিমুদ্দিন চালাতেন সিন্ডিকেট চালাতেন৷ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। টুলুর নামে থাকা পাথর ও অন্যান্য সম্পত্তি নিয়েও প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে। তাঁর পার্কিংয়ে মজুত থাকা বাজেয়াপ্ত পাথর নিলামের জন্য বিজ্ঞপ্তি জারির খবরও প্রকাশ্যে এসেছে। ফলে হাইকোর্টে গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জের মামলা খারিজ হওয়ার পর টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত ও সম্পত্তি সংক্রান্ত পদক্ষেপ কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

১৫ লাখ টাকা তোলাবাজি মামালায় হাই কোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা কীর্তির

নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার