ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। আজ শনিবার ভোররাতে কোকওভেন থানা এলাকার রাতুড়িয়ায় এই ঘটনাটি ঘটে । রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ আশরাফ। বয়স ৩৫ বছর। তিনি রাতুড়িয়া এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে আশরাফের বচসা হয়েছিল। সেই ঘটনার পরই শনিবার ভোরে আশরাফের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।  

অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে আশরাফের উপর চড়াও হয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকেন হোসেন। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আশরাফ। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে আশরাফকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হামলার নেপথ্যে ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুরনো কোনও বিবাদ থেকেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের দাবি, আশরাফ অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন এবং এলাকার কারও সঙ্গে তাঁর কোনও বিবাদ ছিল না। তাঁদের অভিযোগ, হোসেনই প্রায়শই স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার করতেন।

আরও পড়ুন: নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে আটক করেছে কোকওভেন থানার পুলিশ। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই খুনের ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই