চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের দিন দিনহাটার বাইরে যেতে পারবেন না উদয়ন গুহ, নির্দেশ কমিশনের

নিজস্ব প্রতিনিধিঃ নিশীথ প্রামাণিকের আবেদনে সাড়া দিল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের দিন উদয়ন গুহকে তাঁর নিজের বুথে আবদ্ধ রাখার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির আবেদনকেই মান্যতা দিল কমিশন। এদিন উদয়ন গুহকে নির্দেশ দেওয়া হয়েছে, শুক্রবার অর্থাৎ ১৯ এপ্রিল ভোট পর্ব চলাকালীন সময় নিজের বুথের বাইরে যেতে পারবেন না ।

আসলে উদয়নের গতিবিধির ওপর নজরবন্দি করার জন্য নিশীথ প্রামাণিক  কমিশনের কাছে আবেদন করেছিল। এদিন তাঁর আর্জিকেই মান্যতা দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার স্পষ্ট ভাবে কমিশন  জানিয়েছে , যেহেতু লোকসভা ভোটে উদয়ন প্রার্থী নন, তাই নিজের বিধানসভা এলাকা ছাড়া অন্য কোথাও তিনি যেতে পারবেন না। যদি নিজের এলাকা থেকে বের হতে হয় তাহলে কমিশনের অনুমতি নিতে হবে।  অর্থাৎ আগামিকাল নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটাতেই থাকতে হবে তাঁকে।  তবে উদয়ন গুহ জানিয়েছেন, তাঁর কাছে এখন কমিশনের তরফ থেকে কোন নোটিশ পাঠান হয়নি।

উল্লেখ্য,  রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে একাধিক রাজনৈতিক দল।  এবার এই অভিযোগগুলিকে মান্যতা জানিয়ে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আগামীকাল সকাল ছ’টা থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত উদয়ন এলাকা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না।  ১৯ মার্চ কোচবিহারে প্রথম দফায় লোকসভা নির্বাচন। তাই সেদিন যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে সেইদিকেই নজর রাখছে কমিশন।  

Published by:

Share Link:

More Releted News:

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে’‌, নির্বাচনী প্রচারে বড় আশ্বাস অভিষেকের

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ