চোর ধরতে পুলিশের ব্যর্থতার অভিযোগ, দত্তপুকুরে রাস্তা অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,দত্তপুকুর: চোর ধরতে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে দত্তপুকুরের কোটরা গোপালপুর এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। শুক্রবার রাতে এই এলাকায় ফের চুরি হয়। ক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়।গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাদের এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। এ ব্যাপারে একাধিকবার দত্তপুকুর থানায়(Duttapukur P.S.) অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতেও চুরি হয়। এর পর স্থানীয় মানুষজন গোপনে নজরদারি শুরু করে। সকালে এক চোরকে হাতেনাতে চুরি করা মালপত্র ভাগ করার সময় ধরে ফেলেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে ধৃত ব্যক্তি চুরির কথা স্বীকার করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয়।
কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ধৃতকে নিয়ে থানায় চলে গেলেও তাদের এলাকায় আর চুরি হবে না বলে কোনো আশ্বাস দেয়নি।

এই কারণেই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে গোলাবাড়ি-দত্তপুকুর রাস্তার(Goalbari Duttapukur Road) গোপালপুর মোড়ে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, পুলিশ সুনির্দিষ্টভাবে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবে না। পরে পুলিশ এলে দীর্ঘক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর উপযুক্ত আশ্বাস পেলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়। এই অবরোধের তরুন ওদিন ওই এলাকায় স্বাভাবিক যান চলাচল দীর্ঘক্ষন ব্যাহত হয়।পুলিশের পক্ষ থেকে ওই গ্রামের এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে। যে চুরি করতে গিয়ে ধরা পড়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য