মোবাইল নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় দারোয়ানকে পিটিয়ে খুন করল ছাত্ররা

Share:

নিজস্ব প্রতিনিধি,দত্তপুকুর: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলাকালীন ক্লাসরুমে মোবাইল ফোন নিয়ে প্রবেশে বাধা দেওয়াতে দারোয়ানকেই পিটিয়ে খুন করার অভিযোগ স্কুলেরই ছাত্রদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের দত্তপুকুর থানার(Duttapukur P.S.) ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বরা গ্রামের ১৭৫ বছরের প্রাচীন ছোট জাগুলিয়া হাই স্কুলে। খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দা ও মৃতের পরিবারের সদস্যরা।

দোষী ছাত্রদের গ্রেপ্তারের দাবী জানিয়ে পঞ্চাশোর্ধ্ব অস্থায়ী কর্মী শিবু শিলের মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন সকলেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্কুলের অস্থায়ী প্রধান শিক্ষক মানবেন্দ্র মন্ডল জানান, পরীক্ষা চলাকালীন পরীক্ষার রুম (Examination Hall)থেকে স্কুলের শিক্ষকরা প্রায় ১৫ টি মোবাইল এদিন উদ্ধার করে এবং বাজেয়াপ্ত করে। অভিভাবকদের মাধ্যমে সেই মোবাইল ফোন ফেরত নেওয়ার কথাও জানানো হয় ছাত্রছাত্রীদের। বারবার নোটিশ দেওয়া সত্বেও পরীক্ষার হলে কি করে ছাত্রছাত্রীরা অবৈধভাবে মোবাইল ফোন(Mobile Phone) ব্যবহার করে, সেটা নিয়েই বিতশ্রদ্ধ ছিলেন ছোট জাগুলিয়া স্কুলের শিক্ষকরা।

বিকেল তিনটের সময় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছু ছাত্র তাদের মোবাইল ফোন ফেরত পেতে ওই কর্মীর ওপর চড়াও হয়। প্রধান শিক্ষকের অনুপস্থিতেই ঘটনাটি ঘটে। খবর পেয়ে প্রধান শিক্ষক মানবেন্দ্র মণ্ডল, ছোট জাগুলিয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান নুর আলী, বারাসাত এক নম্বর ব্লকের সভাপতি হালিমা বিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মৃতদেহটি পুলিশ উদ্ধার করে বারাসাত হাসপাতালের পুলিশ মর্গে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্ত করতে স্কুলের সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে ছাত্রদের।

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা