বুধে ফের জল ছাড়ল ডিভিসি, পুজোর আগেই বঙ্গে বন্যার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও মিলছে না স্বস্তি। মঙ্গলবারের পর ফের বুধবার সকালে মাইথন ও পাঞ্চেত— দুই জলাধার  থেকে জল ছাড়ল ডিভিসি। আর তাতে পুজোর আগে দক্ষিণের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে ডিভিসি  বুধবার মাইথন থেকে ৪০ হাজার কিউসেক আর পাঞ্চেত থেকে ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪০ হাজার কিউসেক বেশি। অত্যাধিক জল ছাড়ার ফলে মূলত বর্ধমান, হাওড়া এবং হুগলির খানাকুল, আরামবাগ-সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি  বন্যা কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বলা বাহুল্য, বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে চলছে বৃষ্টি। আর তাতে জলধারগুলিতে জল বেড়ে যাচ্ছে। সেইজন্য ডিভিসি জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

প্রসঙ্গত, দু’টি জলাধার থেকেই জল ছাড়া হলে, তা দামোদর নদ হয়ে পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে পৌঁছায়। আর তাতে বাড়ে জলের চাপ। সেইজন্য পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি মাত্রায় জল ছাড়া হয়। এরজেরে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি নজর রাখার নির্দেশ দিয়েছেন।

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?