বোলপুরের প্রশাসনিক সভা থেকে ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : বোলপুরের প্রশাসনিক সভা থেকে ডিভিসিকে নিশানা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে তিনি বলেছেন, আজ ২০ বছর ধরে ডিভিসি কোনও ড্রেজিং করায়নি। ফলে জলধারণ ক্ষমতা কমেছে। বর্ষা এলেই নিজের ইচ্ছে মতো জল ছাড়ে। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া হচ্ছে। রাজ্যের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়ছে। মানুষ বিপদে পড়ছে। ভাঙন রোধ নিয়ে কথা বলতে গিয়ে ডিভিসিকে নিশানা করেছেন তিনি। তাঁর কথায়, জলের যে তোড় ছাড়া হচ্ছে, তাতে জলে ডুবে যাচ্ছে জেলাগুলো। তাইজন্য় প্রতিবছর হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে রাজ্যের। নির্বাচন আসলে বড় বড় কথা শোনানো হয়। কিন্তু ২০ বছর ধরে ড্রেজিং করেনি ডিভিসি।

ঝাড়খণ্ড যাতে না ডুবে যায়, তার জন্য় জল ছাড়া হচ্ছে। আর এরফলে সমস্যা হচ্ছে বাংলার মানুষের। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে ওই বাঁধের সামনেই বাঁধ করে দেওয়া হবে। যাতে জল সেখানেই আটকে থাকে। জেলাগুলোকে জলে ডোবা থেকে বাঁচাতে এটাই করতে হবে। এর আগেও ডিভিসিকে নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রবল বৃষ্টির কারণে জলস্তর বাড়ছে। বাঁধের ওপরে চাপ কমাতে জল ছাড়া হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্য়ায় আগেও অভিযোগ করেছেন, রাজ্য সরকারের কথাকে গুরুত্ব দিচ্ছে না ডিভিসি। না জানিয়েই ইচ্ছামতো জল ছাড়া হচ্ছে। ভারী বৃষ্টির জেরে ভেসে যাচ্ছে বাংলা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। অতিবৃষ্টি ছেড়ে দুর্ভোগে পড়ছে বাংলা। বারবার বলা সত্ত্বেও কথা শুনছে না ডিভিসি। পাঞ্চেত, মাইথন থেকে জল ছাড়া হচ্ছে। বর্ষায় সবথেকে বেশি ভোগান্তি হয় বাংলার। বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বোলপুরেও ডিভিসিকেই তোপ দেগেছেন তিনি।

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই