লাগাতার বৃষ্টি, তার মধ্যেই বিপদ বাড়িয়ে বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টির জেরে  জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। এই পরিস্থিতির মাঝেই জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত  ১ লাখ ৪৯ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি । এরজেরেই  প্লাবন-পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে   আশঙ্কা  করা হচ্ছে।

বর্তমানে মাইথন ও পাঞ্চেত এই দুই জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মাইথন থেকে ছাড়া হয়েছিল প্রায় ২৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ছাড়া হয়েছিল প্রায় ৫৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির জেরে এই দুই জলাধারের জলস্তর বৃদ্ধি পেয়েছে। সেইজন্য জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি।

প্রসঙ্গত, দু’টি জলাধার থেকেই জল ছাড়া হলে, তা দামোদর নদ হয়ে পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে পৌঁছায়। আর তাতে বাড়ে জলের চাপ। সেইজন্য পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি মাত্রায় জল ছাড়া হয়। এরজেরে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বর্তমানে নিম্মচাপ এবং জল ছাড়ার কারণে প্লাবিত হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি নজর রাখার নির্দেশ দিয়েছেন।

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?