বাংলায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পথে ডিভিসি

বাংলার বুকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এবার ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। ২.১০০ মেগাওয়াট উৎপাদন বাড়ানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নেতারা বার বার বলেন বাংলায় নাকি শিল্পের উপযুক্ত পরিবেশ নেই। তাই এখানে কেউ বৃহৎ শিল্প গড়তে চান না। গেরুয়া শিবিরের সেই দাবিকে কার্যত এবার ধুইয়ে দিল রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি(DVC)। তাঁরা বাংলার(Bengal) বুকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এবার ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ বিনিয়োগ করে ডিভিসি বাংলায় ২ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়াবে। আর এর পুরোটাই আসবে তাপবিদ্যুৎ থেকে। সেই সঙ্গে তাঁরা বাংলার বুকে অপ্রচলিত শক্তির ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও পদক্ষেপ করবেন।

ডিভিসি’র চেয়ারম্যান রবি প্রকাশ ত্রিপাঠী(Rabi Prakash Tripathi) জানিয়েছেন, ডিভিসি এখন মোট ৬৯০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে। বেশিরভাগটাই তাপবিদ্যুৎ। কিন্তু ২০৩০-এর মধ্যে সেই উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শুধুরমাত্র তাপবিদ্যুৎ ক্ষেত্রেই উৎপাদন বাড়ানো হবে ৩৭২০ মেগাওয়াট। লগ্নি হবে ৩০ হাজার কোটি টাকা যার অর্দেহ বিনিয়োগ হবে শুধু বাংলাতেই। সেই সঙ্গে ডিভিসি পরিবেশবান্ধব ‘গ্রিন হাইড্রোজেন’ জ্বালানি উৎপাদন করতে চায়। ২০৩০-এর মধ্যে রোজ এই জ্বালানি তৈরি হবে ১০০ টন যা মূলত শিল্প ও পরিবহণে ব্যবহার করা হবে। বাংলায় সৌর বিদ্যুৎ সহ অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়া হবে যৌথ উদ্যোগের সংস্থা গঠনের মাধ্যমে। বাংলায় এখন ডিভিসির ৪টি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। সেখানে ৪ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু সেটাই এবার বাড়ানো হবে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে আছে ৬০০ মেগাওয়াটের দু’টি ইউনিট। সেখানে ৬৬০ মেগাওয়াটের আরও দু’টি ইউনিট হবে। দুর্গাপুরে এখন ২১০ মেগাওয়াটের একটি ইউনিট আছে। সেখানে ৮০০ মেগাওয়াটের আরও একটি ইউনিট তৈরি করা হবে। পাঞ্চেতে পাম্প স্টোরেজ বিদ্যুৎ প্রকল্প করার জন্য রাজ্যের অনুমোদন পাওয়ার চেষ্টা হচ্ছে।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, পাঞ্চেতের(Panchet) জলাধারে সৌরবিদ্যুৎ(Solar Electric) প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে শুধু পাঞ্চেতই নয়, মাইথন, তিলাইয়া কোনারের জলাধারেও সৌরবিদ্যুতের প্যানেল বসিয়ে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে ডিভিসি। বিদ্যুতের দাম বাবদ পশ্চিমবঙ্গ সরকারের কাছে ডিভিসি’র কোনও বকেয়া নেই কিন্তু ঝাড়খণ্ড সরকারের কাছে বকেয়া প্রচুর। কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিদেশ থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। এবছর আমদানি করা হবে ৩০ লক্ষ টন। এর মধ্যে ১০ লক্ষ টনের বেশি চলেও এসেছে। এই কয়লা আসবে হলদিয়া ও কলকাতা বন্দর হয়েই।

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

১৫ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি! বড় ঘোষণা কেন্দ্রের

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা