৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে উঠলো মালদা , কোচবিহার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রিক্টার স্কেলে ভূকম্পনের কম্পনমাত্রা ছিল ৫.২। এই ভূমিকম্প(Earthquake) উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের পাশাপাশি অনুভূত হয় ভুটান, অরুণাচল প্রদেশ ,ত্রিপুরা, আগরতলা ও বাংলাদেশের ঢাকায়।

সোমবার সন্ধ্যা ৬টা বেজে ১৬ মিনিটে নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে মালদা ও কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলার মাটি। প্রথমে হালকা একটা ঝাঁকুনি তার পর মৃদু কম্পন অনুভূত হয় দুই জেলা জুড়ে। কোচবিহারের(Coochbehar) দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতলকুচি— সব জায়গাতেই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জেলা। মালদহের মানুষজনও জানান, বেশ কিছু ক্ষণ কম্পন অনুভব করেছেন তাঁরা। অনেকেই ভয়ে আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ ভারত, বাংলাদেশ, নেপাল, ভূটান এবং চিনে বিভিন্ন মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। যার রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৩। মেঘালয় রাজ্যেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের (Meghalay)রেসুবেলপাড়ার আশপাশে বলে জানা গেছে। কম্পন অনুভূত হয়েছে অসমেও। যদিও কোন জায়গা থেকে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনিতে ধস! মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু, চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!