সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। রবিবার সকাল ৮টা নাগাদ কেঁপে ওঠে শিলিগুড়ি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। রবিবার সকাল ৮টা নাগাদ কেঁপে ওঠে শিলিগুড়ি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। এদিনের ভূমিকম্পের উৎসস্থল নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে বলে জানা গিয়েছে।

রবিবার সকালে উত্তরবঙ্গের  শিলিগুড়ি (Siliguri)-সহ দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), কার্শিয়াঙে (Kurseong) কম্পন অনুভূত হয়। সকাল সকাল এমন ভূমিকম্পের ঘটনায় লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কম্পনের মাত্রা মাঝারি থাকায় এদিনের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। চলতি জুলাই মাসে এই নিয়ে দু বার কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি।

রবিবার কম্পনের তীব্রতা বেশি ছিল না। তার পাশাপাশি কম্পন বেশিক্ষণ স্থায়ীও হয়নি। জানা গিয়েছে, এদিন সকাল ৭টা বেজে ৫৮ মিনিট নাগাদ উত্তরবঙ্গের শিলিগুড়ি (Siliguri) শহরে মাঝারি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫।  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী,  নেপালের কাঠমান্ডু থেকে ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। শিলিগুড়ি সহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙেও কম্পন অনুভূত হয়। যদিও ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। এদিন শিলিগুড়ির পাশাপাশি (Siliguri) দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Darjeeling), কার্শিয়াঙে (Kurseong) কম্পন অনুভূত হয়।  

এমনিতেই উত্তরবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে। চলতি বছর বর্ষার শুরু থেকেই অতি বৃষ্টির জেরে ভাসছে উত্তরবঙ্গ। এরপর বৃষ্টি বন্ধ হয়ে গেলেও তাওপ্রবাহ শুরু হয়ে যায়। যার জেরে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষ সহ স্কুলের পড়ুয়াদের। উত্তরবঙ্গে জুলাই মাসে তাপপ্রবাহের ঘটনা বেনজির। তার মাঝে আবার ভূমিকম্পের ঘটনা। প্রকৃতির এমন খামখেয়ালিপনায় কার্যত দুশ্চিন্তার ভাঁজ উত্তরবঙ্গবাসীর কপালে।

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা