ভোটের আগে বুথের পরিকাঠামো ও প্রস্তুতি খতিয়ে দেখছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। কমিশনের নির্দেশ মেনে পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন বুথের পরিকাঠামো খতিয়ে দেখা শুরু হয়েছে। জেলায় মোট ১৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেগুলিতে মিলিয়ে মোট বুথের সংখ্যা প্রায় ৪৪২০। যেসব বুথে ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি, সেখানে অতিরিক্ত বা অক্সিলিয়ারি বুথ তৈরির পরিকল্পনাও করা হচ্ছে। সাধারণত জেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, কলেজ, শিশু শিক্ষাকেন্দ্র এবং অন্যান্য সরকারি ভবনকে ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। সেই কারণে ওই সব জায়গায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ঠিকঠাক আছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করছেন প্রশাসনের আধিকারিকরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটকেন্দ্রগুলিতে বিদ্যুৎ সংযোগ, পর্যাপ্ত আলো, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগারের অবস্থা, দরজা-জানালা ঠিক আছে কি না এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য র‍্যাম্প রয়েছে কি না-এসব বিষয় খুঁটিয়ে দেখা হচ্ছে। এ কাজে প্রতিটি ব্লকের বিডিও এবং সেক্টর অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোথাও কোনো সমস্যা বা ঘাটতি ধরা পড়লে তা জেলা প্রশাসনের কাছে রিপোর্ট করা হচ্ছে এবং দ্রুত মেরামতির উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কংগ্রেস শীর্ষ নেতৃত্বের আগেই কান্দির প্রার্থীর নাম ঘোষণা অধীরের, কে তিনি?

এছাড়াও জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রে একটি করে মডেল বুথ তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জুড়ে প্রায় ২০০টি মহিলা পরিচালিত বুথ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলায় মোট ৪৪৬ জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে এবং তাঁদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। প্রতিটি বুথে চারজন করে কর্মী দায়িত্ব পালন করবেন। তার পাশাপাশি অতিরিক্ত ২০ শতাংশ কর্মী রিজার্ভ হিসেবে রাখা হবে।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল জানিয়েছেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলায় প্রতিটি ভোটকেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। ব্লক প্রশাসনের আধিকারিকরা নিয়মিত বুথ পরিদর্শন করছেন। কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এরই মধ্যে নির্বাচন ঘোষণার আগেই জেলায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় রুট মার্চ শুরু করেছে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে কি না তা নিশ্চিত করতে প্রশাসন সবদিক থেকে প্রস্তুতি নিচ্ছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি