আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরমে ভিড় সামাল দিতে দিঘা পর্যন্ত বিশেষ ট্রেন পূর্ব রেলের

courtesy google

নিজস্ব প্রতিনিধি : এই ভ্যাপাস গরমে ছুটি কাটাতে বাইরে যেতে চাইছেন! টিকিটের চিন্তা ভুলে যান।এবার এই গরমে যাত্রীদের ভিড় সামাল দিতে ইতিমধ্যে রেলের তরফ থেকে চালু হল স্পেশাল ট্রেন।শুধু স্পেশ্যাল নয় যাকে বলে ‘সামার স্পেশ্যাল’। এই স্পেশ্যাল ট্রেন চালু করা হয়েছে উত্তরবঙ্গের জন্য।‌ গরমের ছুটিতে তাহলে আপনিও প্ল্যান করতেই পারেন দিঘা যাবার।গরীবের গোয়া নামে পরিচিত দিঘা।এখানে সব শ্রেণির পর্যটকরা আসেন। এখন থেকে দিঘা যাওয়া আরও সহজ এবং সস্তাও বলা যেতে পারে।ভারতীয় রেল তাই তিনজোড়া ‘সামার স্পেশাল এক্সপ্রেস’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে হল দু’জোড়া দক্ষিণ-পূর্ব রেল শাখার সাঁতরাগাছি থেকে অন্য জোড়াটি মালদা জেলার মালদা টাউন। যা মালদা টাউন স্টেশন থেকে দিঘা পর্যন্ত চলবে।

এই ট্রেনটির নম্বর হল ০২৮৯৭। এটি সাঁতরাগাছি ‘দিঘা সামার স্পেশাল’ এক্সপ্রেস প্রতি রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে উলুবেরিয়া, বাগনান, মেছাদা, তমলুক, কাঁথি স্টেশনে নির্দিষ্ট সময়ে থেমে দিঘা পৌঁছাবে সকাল ১১ টা বাজে ৫৫ মিনিটে। অন্যদিকে ০২৮৪৭ সাঁতরাগাছি ‘দিঘা সামার স্পেশাল’ প্রতি শনিবার সাঁতরাগাছি থেকে সকাল ন’টা বেজে দশ মিনিটে ছেড়ে একই রুটে দিঘা পৌঁছাবে দুপুর ১২ টা ৪৫ মিনিটে। ফিরতি পথে একই রুটে দিঘা থেকে সেই দিনই ট্রেনগুলি সাঁতরাগাছি ফিরে যাবে।

অপরদিকে আরেকটি ট্রেন মালদা টাউন। এটি মালদা থেকে শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি হয়ে দিঘা পৌঁছাবে পরের দিন ভোর চারটের সময় বলে রেল সূত্রে জানা যাচ্ছে।

খুব তাড়াতাড়ি হতে চলেছে গরমের ছুটি। প্রায় প্রতিটি ট্রেনেই টিকিটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দিতে ইতিমধ্যে রেলের তরফ থেকে তাই এই ‘সামার স্পেশ্যাল বিশেষ ট্রেন’গুলি চালু করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ