জগদ্ধাত্রী পুজোর সময় রাতে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

জগদ্ধাত্রী পুজোর সময় হাওড়া – বর্ধমান লাইনে এবং হাওড়া – ব্যান্ডেল লাইনে সারারাত মিলবে পরিষেবা। পূর্ব রেলের তরফে এই কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2022) উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। পুজোর সময় হাওড়া – বর্ধমান লাইনে এবং হাওড়া – ব্যান্ডেল লাইনে সারারাত মিলবে পরিষেবা। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে।

হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে থিম, মণ্ডপ, প্রতিমাসজ্জা, আলোর রোশনাই দেখতেই বাংলা ও বাংলার বাইরে থেকে বহু মানুষ ভিড় করেন। পুজো প্রেমীদের যাতে কোনও সমস্যা না হয় সেই বিষয়টি মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

হাওড়া – বর্ধমান শাখায় রাতে যে স্পেশাল ট্রেনগুলি চলবে সেগুলির সময়সূচি:

আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাওড়া থেকে মেইন লাইনে রাত ১ টা ১৫ মিনিটে একটি আপ ট্রেন ছাড়বে। ট্রেনটি বর্ধমান পৌঁছাবে ভোর-রাত ৩ টে ৫০ মিনিটে। এই বিশেষ ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে রাত ২ টো ২০ মিনিটে।

আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বর্ধমান থেকে মেইন লাইনে ডাউন ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০ টায়। ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছাবে রাত ১ টায়। ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে রাত ১১ টা ৫৩ মিনিটে।

এর পাশাপাশি ৩৬০৯৮৭ হাওড়া-মসাগ্রাম লোকালটি বর্ধমান পর্যন্ত চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই ট্রেনটি চলবে। এই ট্রেনটিই মেইন লাইনে স্পেশাল ট্রেন হয়ে আপে ফিরবে। বর্ধমান থেকে এই ট্রেন ছাড়বে রাত ১০ টা ১০ মিনিটে। ব্যান্ডেলে ঢুকবে রাত সাড়ে ১১ টায় এবং হাওড়ায় পৌঁছাবে রাত ১২ টা ৩৫ মিনিটে। তবে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৩৬০৮৮ মসাগ্রাম-হাওড়া লোকাল বাতিল থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে হাওড়া – ব্যান্ডেল লাইনে যে স্পেশাল ট্রেন চলবে সেগুলির সময়সূচি:

আগামী ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাওড়া থেকে আপ লাইনে ট্রেন ছাড়বে বিকেল ৫ টা ২০ মিনিটে, সন্ধে ৭ টা ৫৫ মিনিটে, রাত ৮ টা ৩৫ মিনিটে, রাত সাড়ে ১১ টায় ও রাত সাড়ে ১২ টায়। হাওড়া থেকে ছাড়া এই ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে যথাক্রমে সন্ধে ৬ টা ২৫ মিনিটে, রাত ৯ টায়, রাত ৯ টা ৪০ মিনিটে, রাত সাড়ে ১২ টায় এবং রাত ১ টা ২৫ মিনিটে।

আবার আগামী ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ব্যান্ডেল থেকে হাওড়া আসার জন্য ডাউন লাইনে ট্রেন ছাড়বে সন্ধে ৬ টা ৩৫ মিনিটে, রাত ৯ টা ২০ মিনিটে, রাত ৯ টা ৫৫ মিনিটে, রাত ১ টায় এবং রাত ২ টোয়। হাওড়া স্টেশনে এই ট্রেনগুলি পৌঁছবে যথাক্রমে সন্ধে ৭ টা ৪০ মিনিটে, রাত সাড়ে ১০ টায়, রাত ১১ টায়, রাত ২টো ৫ মিনিটে এবং ভোর ৩ টে ৫ মিনিটে।

এর পাশাপাশি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাওড়া-ব্যান্ডেল লাইনে আরও এক জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের দিন ৪ নভেম্বর সেই ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ২ টো ৩৫ মিনিটে এবং ব্যান্ডেল ঢুকবে ভোর-রাত ৩ টে ৫০ মিনিটে। ডাউনে ব্যান্ডল থেকে ভোর ৪ টের সময় ছাড়বে একটি ট্রেন, যেটি ভোর ৫ টা ১০ মিনিটে হাওড়ায় পৌঁছবে।

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে