আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে অনুব্রতকে জেরা করতে পারে ইডি

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় আসানসোল জেলে গিয়ে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বীরভূমের কেষ্টকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে দিল্লি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য ইডিকে আগেই অনুমতি দিয়েছিল আদালত। বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বীরভূমের কেষ্টকে জেরা করতে জেলে পৌঁছতে পারেন তদন্তকারীরা। প্রসঙ্গত গরু পাচার মামলায়, অনুব্রত মণ্ডলের প্রাক্তন নিরাপত্তারক্ষী সায়গল হোসেনকে জেরা করেছে ইডি। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে একাধিকবার জেরা  করেছেন গোয়েন্দারা। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকেও দিল্লিতে তলব করে জেরা করেছেন ইডি আধিকারিকরা। গরু পাচার মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে উঠে আসে, একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্টের বিষয়ে তথ্য। সেই অ্যাকাউন্টগুলির হদিস মেলার পরও আরও তিনটি অ্যাকাউন্টের হদিস পায় সিবিআই। তার মধ্যে একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট, বাকি দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। সিবিআইয়ের দাবি, অ্যাকাউন্টগুলিতে মোট ১৬.৪৫ কোটি টাকার হদিস মিলেছে।

সূত্রের খবর, এদিন ইডি’র গোয়েন্দারা, কেষ্টকে জিজ্ঞাসাবাদ করতে পারে গরুপাচারের বিপুল টাকার লেনদেন সংক্রান্ত বিষয়ে। পাশাপাশি অন্যতম অভিযুক্ত এনামুল হককে তিনি কীভাবে চেনেন, সেই বিষয়েও তাঁর কাছে জানতে চাওয়া হবে বলে খবর। কোন কোন ব্যবসা রয়েছে অনুব্রত মণ্ডলের তাও এদিন জিজ্ঞাসাবাদে জানতে চাইবেন গোয়েন্দারা। একইসঙ্গে সুকন্যা মণ্ডলের নামে বিপুল সম্পত্তির পিছনে তাঁর কোনও হাত রয়েছে কিনা তাও জানতে চাইতে পারেন গোয়েন্দারা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ