শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সাত সকালেই শহরে একাধিক জায়গায় হানা ইডির। কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে সোনা উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে ইডি। সেই কারণেই এই তল্লাশি বলে সূত্র মারফত জানা গিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খতিয়ে দেখতে চাইছে সব্যসাচীর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনা আদপে কোনও দুর্নীতি বা তোলাবাজির টাকায় কেনা হয়েছিল কি না।

তোলাবাজির মামলায় জুন মাসেই বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার হন প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তৃণমূল নেতার বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যায়। ফ্ল্যাট, একাধিক বাড়ি সঙ্গে কেজি কেজি সোনা উদ্ধার হয়। এমনকি সব্যসাচীর বান্ধবীর টিনা ভৌমিক সাহার বাড়ি থেকেও বিপুল সোনা উদ্ধার হয়। বিষয়টি নিয়ে প্রথমে পুলিশ তদন্ত করলেও আসরে নামে ইডি। এত বিপুল পরিমাণ সোনার কীভাবে কিনলেন সব্যসাচী? কোনও দুর্নীতি বা হাওয়ালা যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই প্রথমে ইসিআইআর দায়ের করে ইডি। সব্যসাচী দত্তের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে সম্প্রতি প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআরের নথিও সংগ্রহ করেন ইডির আধিকারিকরা। তারপরেই তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্র ধরেই আজ, শুক্রবার সকাল থেকে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পডুন: ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

মূলত সব্যসাচীর আয়ের সঙ্গে এই বিপুল পরিমাণ সোনা ও সম্পত্তির সামঞ্জস্য পাননি তদন্তকারীরা। সেই কারণেই তদন্তে নেমে এই বিপুল সোনার উৎসের হদিশ পেতে চাইছে ইডি।

মুখ্যমন্ত্রীর উপর হামলার ষড়যন্ত্র! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

প্রেমের সম্পর্কে বাধা স্বামী, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী!

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে সাঁতরে স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, মৃত ৯

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু